ট্রেন দুর্ঘটনার তদন্তে দোমহণীতে রাজ্যের ফরেন্সিক টিম

সোমবার দোমহণীতে ট্রেন দুর্ঘটনার তদন্তে এল রাজ্য সরকারের ফরেন্সিক টিম। এদিন তিন সদস্যের এই দল ঘটনাস্থলে পৌঁছোয়। কলকাতার বেলগাছিয়ার ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে এসেছেন দলের প্রধান চিত্রাক্ষ সরকার সহ তিন সদস্যের ওই দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমহণীতে সোমবার ট্রেন দুর্ঘটনার তদন্তে এল রাজ্য সরকারের ফরেন্সিক টিম। এদিন তিন সদস্যের এই দল ঘটনাস্থলে পৌঁছোয়। কলকাতার বেলগাছিয়ার ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে এসেছেন দলের প্রধান চিত্রাক্ষ সরকার সহ তিন সদস্যের ওই দল। তাঁরা কোভিড পরিস্থিতির কারনে রীতিমত নিজেদের পিপি কিট পরে ঘটনাস্থলে আসেন। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির উলটে থাকা বগিগুলির বিভিন্ন যন্ত্রাংশ খুঁটিয়ে পরীক্ষা করে দেখার পাশাপাশি ছবি ও ভিডিও করে রাখেন। দীর্ঘক্ষন ধরে তাঁরা এই কাজ করে গেলেও তদন্তের স্বার্থে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। যদিও ট্রেনটির ইঞ্জিনের ত্রুটির কারনেই যে এই দুর্ঘটনা ঘটেছে তা রেলমন্ত্রী নিজেই জানিয়ে দিয়েছেন। তাই ফরেন্সিক টিমের তদন্তে নতুন কোন তথ্য সামনে উঠে আসে সেটাই এখন দেখার।

একইসঙ্গে এদিন থেকে শুরু হয়েছে আপ লাইনে স্লিপার পরিবর্তনের পালা। গত বৃহস্পতিবারের দুর্ঘটনার জেরে আপ লাইনের ৩০০ মিটার অংশ জুড়ে কংক্রিটের স্লিপার নিদারুন ভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও দ্রুত সেই স্লিপারের ওপরে থাকা বেঁকে যাওয়া লাইন সরিয়ে দিয়ে নতুন লাইন পেতে দেওয়া হয়। একইসঙ্গে দুর্ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই ওই লাইন দিয়ে ট্রেন চালানোও শুরু করে দেওয়া হয়। এর জেরে প্রশ্ন উঠেছিল ক্ষতিগ্রস্থ স্লিপার না সরিয়েই কেন ওই লাইন দিয়ে ট্রেন চালানো শুরু করে দেওয়া হল। তবে সোমবার ওই সব ক্ষতিগ্রস্থ স্লিপার পরিবর্তন করার জন্য নিয়ে আসা হয়েছে নতুন কংক্রিটের স্লিপার। খুব দ্রুত সেই সমস্ত কংক্রিটের স্লিপার বসানো হবে। রেলের তরফে জানানো হয়েছে, এদিন থেকেই কাজ শুরু হয়ে যাবে। পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে।  

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’