প্রমাণ-সহ বকেয়ার পূর্ণাঙ্গ তথ্য রিপোর্ট হচ্ছে তৈরি, কেন্দ্রকে দেবেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রের কাছ থেকে বাংলার প্রাপ্য যাবতীয় বকেয়ার রিপোর্ট প্রমাণ সহকারে কেন্দ্রকে দেবেন মুখ্যমন্ত্রী। সেই রিপোর্ট তৈরির কাজ চলছে জোরকদমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই ৪ দিনের সফরে দিল্লি(New Delhi) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সঙ্গে নিয়ে যাবেন রিপোর্ট। কেন্দ্রের কাছ থেকে বাংলার(Bengal) প্রাপ্য যাবতীয় বকেয়ার রিপোর্ট। সেই রিপোর্ট দ্রুত তৈরির কাজ চলছে এখন নবান্নে(Nabanna)। সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী প্রশাসনিক মহলে সাফ নির্দেশ দিয়েছেন, প্রতিটি বকেয়ার রিপোর্টের সঙ্গে দিতে হবে প্রমাণ। রাজ্যের অর্থ দফতর এ নিয়ে একটি বয়ানও পাঠিয়েছে প্রতিটি দফতরকে। তাতে আর্থিক বছরগুলিতে প্রকল্প ধরে ধরে না-পাওয়া অর্থের তথ্য নথিবদ্ধ করার কথা বলে দেওয়া হয়েছে। প্রমাণ সহকারে বকেয়ার সেই সব তথ্যই রিপোর্ট আকারে দিল্লিতে পৌঁছবে মুখ্যমন্ত্রীর সঙ্গে।

অতীতে একাধিক বার বকেয়ার তথ্য কেন্দ্রের কাছে জমা দিয়েছিল রাজ্য। কিন্তু কেন্দ্র সরকার কোনও বকেয়া ক্লিয়ার করেনি। দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে আলাদা ভাবে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। যোগ দিতে পারেন নীতি আয়োগের বৈঠকে। সেখানে বাকি বিষয়গুলির সঙ্গে গুরুত্ব পাবে নাগরিকদের সঙ্গে সরকারের যোগাযোগ এবং সরকারি প্রকল্পগুলি প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার মসৃণ পথ তৈরির ওপরে। প্রশাসনিক বিশ্লেষকদের অনেকের ধারণা, রাজ্যের বকেয়া চাওয়ার দাবি নীতি আয়োগের এই বিষয়বস্তুর সঙ্গে খুবই মানানসই। সেই কারণে রাজ্য প্রশাসনিক স্তরে এত তোড়জোড়।  

নবান্ন সূত্রে খবর, এ বারের তথ্য চাওয়ার ধরন আগের তুলনায় বেশ আলাদা। যে ভাবে তথ্য চেয়েছে অর্থ দফতর, তাতে কোন আর্থিক বছরের কোন সময়ে প্রাপ্য অর্থ আসেনি, কতটা পরিমাণ টাকা বকেয়া, পরের আর্থিক বছরে আসা বরাদ্দের সঙ্গে বকেয়ার কোনও সম্পর্ক রয়েছে কি না, ইত্যাদি সব বিষয়গুলিই নথিবদ্ধ করতে হবে। অর্থ দফতর প্রত্যেক দফতরের কর্তাদের জানিয়েছে, কেন্দ্রীয় অনুদানভুক্ত সব প্রকল্পের নাম নথিবদ্ধ করতে হবে, যেগুলিতে কেন্দ্রের অর্থ বকেয়া রয়েছে। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সেই বকেয়ার পরিমাণ জানানো ছাড়াও, পরের বছর কেন্দ্রের থেকে আসা অর্থের পরিমাণ জানাতে হবে। তাতে আগের বছরের বকেয়ার কোনও অংশ দেওয়া ছিল কি না, জানাতে হবে তা-ও। একই ভাবে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্রের থেকে পাওয়া অর্থ এবং বকেয়ার পরিমাণ তুলে ধরতে হবে রিপোর্টে। সব মিলিয়ে মোট কত টাকা বকেয়া রয়েছে, দফতরের আধিকারিকের সই-সহ লিখিত রিপোর্টটি পাঠাতে হবে অর্থ দফতরে। সব দফতরের থেকে এমন তথ্য পেয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবে নবান্ন।

নবান্নের আধিকারিকদের দাবি, প্রধানমন্ত্রীর হাতেই বকেয়ার তথ্য তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকেও সংশ্লিষ্ট একাধিক মন্ত্রকের মন্ত্রীরা থাকবেন। সেই সব মন্ত্রকের সঙ্গে সম্পর্কিত তথ্যও তাঁদের হাতে পৌঁছে যেতে পারে। সব চেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামোন্নয়নে। একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ পুরোপুরি বন্ধ। একই তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাও। কেন্দ্রের ওই মন্ত্রকে আগের মন্ত্রী গিরিরাজ সিংহ বা সাধ্বী নিরঞ্জন এখন আর নেই। বরং তৃতীয় এনডিএ সরকারে গ্রামোন্নয়ন মন্ত্রী হয়েছেন শিবরাজ সিংহ চৌহান। তাঁর সঙ্গে নতুন করে আলোচনা তৈরির একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে। দীর্ঘ প্রায় এক বছর বন্ধ থাকার পরে জাতীয় স্বাস্থ্য মিশনে যখন বরাদ্দ ছেড়েছে কেন্দ্র, তখন গ্রামোন্নয়নেও তেমন আশা করছে রাজ্য।

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?