পিকনিক থেকে ফেরার পথে মহিলাকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ! ধৃত ৬

রাস্তায় গাড়ি আটকে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে উত্তাল মিনাখাঁ। জানা গিয়েছে বছরের প্রথম দিনে টাকিতে পিকনিকে গিয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: রাস্তায় গাড়ি আটকে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে উত্তাল মিনাখাঁ। জানা গিয়েছে বছরের প্রথম দিনে টাকিতে পিকনিকে গিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ঘটকপুকুর এলাকা থেকে অন্তত ২৫ জন। ফেরার পথে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তাঁরা। দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এর জেরে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর হয়েছে। পরে স্থানীয় তৃণমূল নেতাদের মধ্যস্থতায় বিবাদ মিটেও যায়। কিন্তু ফেরার পথেই ঘটল ভয়ানক ঘটনা।

টাকি থেকে ঘটকপুকুরে ফিরছিলেন ওই ২৫ জন। কলকাতা-বাসন্তী হাইওয়ের মিনাখাঁর কাছে পিকনিক করতে আসা দু’টি গাড়ির মধ্যে রেষারেষি শুরু হয়। এরমধ্যেই মিনাখাঁয় ওই পিকনিক পার্টির গাড়ির সঙ্গে অন্য গাড়িটির ধাক্কা লাগে। তা নিয়ে বচসায় জড়িয়ে পড়ে দুই দল। অভিযোগ, সেই সুযোগে এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে। ওই গৃহবধূকে তাঁকে কুমারজোলের একটি ঘরে নিয়ে গিয়ে রাতভর গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে ঘটনার কথা জানতে পারে মিনাখাঁ থানার পুলিশ। এরপরই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রবিবার তল্লাশি চালিয়ে কুমারজোল এলাকা থেকে অভিযুক্ত ৬ যুবককে গ্রেপ্তার করেছে মিনাখাঁ থানার পুলিশ। বাকিদের খোঁজ তল্লাশি চলছে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল