ভোটের মুখে ধুপগুড়িতে উদ্ধার বিপুল পরিমাণ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনের আগে ধুপগুড়িতে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। বুধবার রাতে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি নাকা চেকিং পয়েন্টে প্রায় ১৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়। ধুপগুড়ি থানার পুলিশ এবং এস.এস.টি টিমের যৌথ উদ্যোগে দুইজনের কাছ থেকে এই টাকা উদ্ধার হয়।

ওই দুই ব্যক্তি অর্থাৎ আলতাফ হোসেনের থেকে ৯ লক্ষ এবং ইদ্রিশ আলির থেকে সাড়ে ৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অসম থেকে বিহারে মহিষ কেনার জন্যে টাকা নিয়ে যাচ্ছিল বলে তাঁরা জানায়। জানা গিয়েছে, আসামের বরপেটা থেকে বিহারগামী একটি গাড়ি থেকে টাকা উদ্ধার হয়। কোন বৈধ নথিপত্র দেখাতে পারেনি তাঁরা। ফলে টাকা বাজেয়াপ্ত করা হয়।

এখন প্রশ্ন, অসম সীমান্ত এরা কীভাবে পার করল। পুরো বিষয়টি আয়কর দপ্তরকে জানানো হয়েছে। সঠিক নথি দেখাতে পারলে উদ্ধার হওয়া টাকা ফেরত পাবে বলে জানিয়েছেন ধূপগুড়ির বিডিও জয়ন্ত রায়।

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

Whatsapp-এ ‘থাম্বস আপ’ পাঠাচ্ছেন, বিপদে পড়ছেন না তো? জেনে নিন এই ইমোজির আসল অর্থ

ডায়েটে রয়েছেন, তেলে-ভাজা বারণ! বানিয়ে নিন ওটসের চপ, চর্বি একটুও বাড়বে না

কেতুর নক্ষত্রে সূর্যের প্রবেশ, ৩১ অগস্টের মধ্যে সুপ্ত বাসনা পূরণ হবে ৩ রাশির জাতকদের

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর