টাকা দিয়েও মেলেনি চাকরি, নেতার বাড়িতে জনতার তালাচাবি

সাড়ে ৪ লক্ষ টাকার বিনিময়ে প্রাইমারি স্কুলের শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিপ্লব। যদিও চাকরি পাননি ঋতু।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন নেতা। কিন্তু চাকরি কেউই পাননি। ফেরত পাননি টাকাও। এখন সেই নেতাই দিয়েছেন গা ঢাকা। আর তারপর রবি সকালে আমজনতা চড়াও হলেন তাঁর বাড়িতে। লাগিয়ে দিলেন তালাচাবি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর(South Dinajpur) জেলার বালুরঘাটে(Balurghat)। স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতেই ওই নেতার বাড়িতে এদিন তালা মেরে দিয়েছেন প্রতারিত জনতা। জেলার সদর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মঙ্গলপুর যোগমায়া স্কুলপাড়া এলাকার এই ঘটনায় শহরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। তবে উর্দিধারীদের উপস্থিতিতেই ওই নেতার বাড়িতে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ মানুষেরা। একই সঙ্গে সেখানে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।  

জানা গিয়েছে, ২০১৭ সালে প্রাইমারি স্কুলে শিক্ষকতার(Primary School Teacher) চাকরি দেওয়ার নাম করে বালুরঘাট ব্লকের নুনইল এলাকার বাসিন্দা পেশায় কৃষক নকুল মন্ডলের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেন বিপ্লব মন্ডল নামে ওই নেতা। চককাশি এলাকার বাসিন্দা পেশায় এলআইসির এজেন্ট বিপ্লববাবু বালুরঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। সেই বিপ্লবের বালুরঘাটের বাড়িতেই এদিন বিক্ষোভ দেখান নকুল মন্ডল ও তার পরিবারের লোকজন। ঘটনার সময় বাড়িতে ছিলেন না বিপ্লববাবু। অভিযোগ তিনি দিন কয়েক আগেই নাকি গা ঢাকা দিয়েছেন। বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী। নকুলের লোকজনদের সঙ্গে সেখানেই বচসা বাঁধে বিপ্লববাবুর স্ত্রীর। প্রতারিতদের পাশে দাঁড়িয়ে এই ঘটনার প্রতিবাদ জানায় এলাকার স্থানীয় বাসিন্দারাও। সেই বচসা চলার মাঝেই একদল মহিলা বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। খবর পেয়েই এলাকায় আসে বালুরঘাট থানার পুলিশ ও এলাকার তৃণমূল কাউন্সিলর সুরজিৎ সাহা। তাঁদের উপস্থিতিতেই অভিযুক্ত ওই নেতার বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেন বাসিন্দারা। বের করে দেওয়া হয় বিপ্লববাবুর বৃদ্ধা মা ও তাঁর স্ত্রীকে। যদিও পুলিশ  নেতার শিক্ষিকা স্ত্রীকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য।

নকুল মন্ডল ও তার মেয়ে ঋতু মন্ডলের দাবি, ৬ বছর হয়ে গেল জমি বিক্রি করে তাঁরা প্রাইমারির চাকরির জন্য সাড়ে ৪ লক্ষ টাকা দিয়েছিলেন বিপ্লবকে। কথা হয়েছিল ওই টাকার বিনিময়ে ঋতু মণ্ডলকে প্রাইমারি স্কুলে শিক্ষিকার চাকরি পাইয়ে দেবেন বিপ্লব। কিন্তু কোনও চাকরিই পাননি ঋতু। নকুলের সঙ্গে বিপ্লবের সেই বোঝাপড়া তাঁরা আবার স্ট্যাম্প পেপারে(Stamp Paper) লিখিয়ে নিয়েছিলেন। এদিন তাঁরা সেই স্ট্যাম্প পেপার সঙ্গে এনেছিলেন। এখন তাঁদের একটাই দাবি, তাঁরা গরিব মানুষ। তাঁদের কষ্টের টাকা ফেরত দিয়ে দেওয়া হোক। কিন্তু টাকা দেবে কে? যিনি টাকা নিয়েছেন তিনি তো গা ঢাকা দিয়েছেন। যদিও এদিন বিপ্লবের স্ত্রী দাবি করেছেন, সব অভিযোগ মিথ্যা। বিপ্লব কোনও টাকা নেননি।

কেন সদস্যপদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি