মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরের আগেই পূরণ হল দীর্ঘদিনের দাবি

মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝাড়গ্রাম থেকে সন্ধ্যাবেলায় বেলপাহাড়ী যাওয়ার জন্য নতুন একটি বাস দেওয়া হচ্ছে সন্ধ্যা সাড়ে ৭টায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই জঙ্গলমহলের(Jungalmahal) ৪ জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই ৪ জেলা হল – পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর। দীর্ঘদিন ধরেই ঝাড়গ্রামকে(Jhargram) পৃথক জেলা হিসাবে গড়ে তোলার দাবি ছিল আদিবাসী সমাজের। কিন্তু সেই দাবিকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি বাংলার বুকে ৩৪ বছর ধরে রাজত্বপাট চালিয়ে যাওয়া বামফ্রন্ট সরকার। কিন্তু পরিবর্তনের পরে জঙ্গলমহলের বুকে শান্তি ফিরিয়ে এনে মুখ্যমন্ত্রী সেই দাবিকে মান্যতা দেওয়ার বিষয়ে উদ্যোগী হন। কার্যত তাঁর হাত ধরেই ২০১৭ সালের এপ্রিল মাসে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে পৃথক হয়ে বাংলার বুকে নয়া জেলা হিসাবে আত্মপ্রকাশ করে ঝাড়গ্রাম। এবার সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই দীর্ঘদিনের আরও এক দাবি পূরণ হতে চলেছে জঙ্গলমহলের বুকে। আর সেটাও মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরের ঠিক আগেই। চালু হতে চলেছে ঝাড়গ্রাম থেকে সন্ধ্যাবেলায় বেলপাহাড়ী যাওয়ার বাস পরিষেবা। যা নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি যেমন পূরণ করবে তেমনি পর্যটকদের ক্ষেত্রেও বেলপাহাড়ি(Belpahari) যাওয়ার সমস্যার সমাধান করবে।

হাওড়া স্টেশন থেকে স্টিল এক্সপ্রেস(Steel Express) ৫টা ২৫ মিনিটে ছাড়ে। খড়গপুর স্টেশনে সন্ধ্যা ৭টা নাগাদ ট্রেনটি পৌঁছয়। সাড়ে ৭টার সময় ট্রেনটি গিয়ে পৌঁছায় ঝাড়গ্রাম স্টেশনে। কিন্তু এতদিন ওই ট্রেনে কলকাতার দিক থেকে কেউ ঝাড়গ্রাম গিয়ে আর বেলপাহাড়ী যাওয়ার বাস পেতেন না। তার আগেই ৬টা ৫০মিনিটে বেলপাহাড়ী যাওয়ার শেষ বাস ঝাড়গ্রাম শহর থেকে ছেড়ে বেড়িয়ে যেত। এর দরুণ সব থেকে বেশি সমস্যায় পড়তেন নিত্যযাত্রীরা। সেই কারণেই জেলা প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরেই দাবি জানানো হচ্ছিল, স্টিল এক্সপ্রেসের যাত্রীদের ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ী নিয়ে যাওয়ার জন্য কোনও বাসের ব্যবস্থা করা হোক। গত পরশু অর্থাৎ ২২ ফেব্রুয়ারি নবান্নের সভাঘরে জঙ্গলমহলের নানা আদিবাসী সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বেলপাহাড়ীর এই বাসের সমস্যার কথাও আলোচনায় উঠে আসে। এরপরেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, জেলা প্রশাসনকে দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। সেই নির্দেশের পরে পরেই এদিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম জেলা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হল যে, স্টিল এক্সপ্রেসের যাত্রীদের ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ী নিয়ে যাওয়ার জন্য ঝাড়গ্রাম থেকে সন্ধ্যাবেলায় বাস পরিষেবা চালু করা হচ্ছে।

জানা গিয়েছে, এতদিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ৮০ মিনিটে ঝাড়গ্রাম শহর থেকে বেলপাহাড়ী যাওয়ার শেষ বাস বেড়িয়ে যাওয়ার পরে কাউকে ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ী যেতে হলে বাড়তি টাকা খরচ করে গাড়ি ভাড়া করে কিংবা বাইকে চেপে বেলপাহাড়ী যেতে হতো। কিন্তু এবার সেই ছবি বদলে যেতে চলেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। ঝাড়গ্রাম থেকে সন্ধ্যাবেলায় বেলপাহাড়ী যাওয়ার জন্য ৬টা ৫০মিনিটের যে বাস ছিল, সেটা যেমন থাকবে তেমনি নতুন একটি বাস(New Bus Service) দেওয়া হচ্ছে সন্ধ্যা সাড়ে ৭টায়। নিত্যদিন এই বাস পরিষেবা মিলবে। স্টিল এক্সপ্রেসের যাত্রীদের নিয়েই বাস ছাড়বে। স্টিল এক্সপ্রেস না আসা পর্যন্ত বাসটি অপেক্ষা করবে। এর ফলে দহিজুড়ি, বিনপুর, শিলদা সহ কয়েকশো গ্রামের মানুষ উপকৃত হবেন। এই বাস চালুর ফলে নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকেরাও উপকৃত হবেন। দিনের বেলায় অফিস করে বিকালের ট্রেন ধরে এবার অনেকেই কলকাতার দিক থেকে ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ী চলে যেতে পারবেন।

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার