চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বপ্নাদেশে মেষপালক থেকে জমিদার, কোষ্টিয়া গ্রামে ৩৫০ বছর ধরে পূজিতা মহামায়া

নিজস্ব প্রতিনিধি, কোষ্টিয়া : পুজোর বাকি আর মাত্র ১৪ দিন। তারপরেই দুর্গাপুজোর আনন্দে মেতে উঠবেন সকলেই। কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুধুই আগমণীর সুর। আকাশে পেশা তুলোর মতো মেঘ, কাশফুলের দোলা সবকিছু জানান দিচ্ছে মা আসছেন। শহর কলকাতার পাশাপাশি বাঁকুড়ার কোষ্টিয়াগ্রামেও হচ্ছে পুজো। এখানের শীট পরিবারের পুজো বহুদিনের। প্রায় ৩৫০ বছরের বেশি সময় ধরে পুজো হয়ে আসছে।

বাঁকুড়ার কোষ্টিয়াগ্রামের শিট পরিবারের ইতিহাস রয়েছে। অতীতে এই পরিবার ছিল মেষপালক। দেবীর স্বপ্নাদেশেই ঘুরে গিয়েছিল এই পরিবারের ভাগ্যের চাকা। বহু বছর আগে এই পরিবারের সদস্য সার্থক শেট মেষ চরাতে চরাতে কোষ্টিয়া গ্রামে এসেছিলেন। মেষ চরাতে গিয়ে ক্লান্ত হয়ে এক বটগাছের নীচে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় মা দুর্গার স্বপ্নাদেশ পান তিনি। দেবীর নির্দেশ মেনে কোষ্টিয়া গ্রামে একচালার মূর্তি প্রতিষ্ঠা পুজো শুরু হয়। এরপরেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির বদল হয়। একের পর এক জমি কেনেন। পরিস্থিতির বদল হলে জাঁকজমক ভাবে দুর্গাপুজো শুরু হয়। প্রতিষ্ঠা করেন দুর্গার বিশাল নাট মন্দির। আগে পুজোর কটা দিনে প্রায় প্রত্যেক দিনই দিনের বেলায় যাত্রাপালার আয়োজন করা হতো। কিন্তু এখন সেই যাত্রাপালা হয়না। মূলত যাত্রাপালার আয়োজন হয় রাতে। কিন্তু এখানে বিশেষ কারণে দিনের বেলা যাত্রার আয়োজন হয়। তার পিছনেও রয়েছে কাহিনী।

এক সময় কোষ্টিয়া গ্রাম বনজঙ্গলে ঘেরা এবং বুনো হাতির উপদ্রবে অতিষ্ঠ ছিল গ্রামবাসীরা। গ্রামবাসীদের সুবিধার জন্যই নিরাপদের কথা চিন্তা করে এই ব্যবস্থা করা হয়েছিল। আগের মতো জমিদারি না থাকলেও দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই পুজোয়। আগের জৌলুসে কিছুটা হলেও ভাটা পড়েছে। কিন্তু নিয়ম মেনে পুজোর আয়োজন করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

আইএসএফ প্রার্থী আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোটমুখে উত্তপ্ত ক্যানিং

সিপিআইএম-এর পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগ, কাঠগড়ায় শাসকদল

‘ক্ষমতায় এসে SIR-এ বাদ পড়া গোর্খাদের নাম বেছে বেছে ভোটার লিস্টে তুলব,’ আশ্বাস শাহের

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ