সাতসকালে নওদায় বোমাবাজিতে মৃত্যু প্রৌঢ়ের, পুলিশকে ঘিরে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, নওদা : জমিবিবাদ নিয়ে অশান্তি পরিবারে। তারজেরে মঙ্গলবার সাতসকালে মুর্শিদাবাদের নওদায় চলল বোমা। তারজেরেই মৃত্যু হয়েছে একজনের। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃত রফিকুল শেখ (৫০) নওদার আলিনগরের বাসিন্দা। মৃতদেহ উদ্ধার করতে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছে পুলিশকে।

স্থানীয় সূত্রে খবর, একটি জমি নিয়ে খুড়তুতো ভাইদের সঙ্গে বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছিল। মাঝে মধ্যেই ঝগড়া-অশান্তি চলতেই থাকত। মঙ্গলবার সকালে ফের ওই জমি নিয়ে বিবাদ শুরু হয় দু’পক্ষের। অশান্তি বাড়তে বাড়তে চরম পর্যায়ে পৌঁছায়। বিবাদের মধ্যেই শুরু হয়ে যায় বোমাবাজি। স্থানীয়দের অভিযোগ, রফিকুল শেখকে লক্ষ্য করে বোমা মারা হয়। সেই বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।  সকাল সকাল বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

বোমাবাজি শুরু হওয়ার পর ঘটনাস্থলে ছুটে যান রফিকুলের পরিবার। রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তাতেই পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকেই পালিয়ে যায় অভিযুক্তরা। এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিবার ও স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি উঠেছে। বোমা মজুত থেকে উৎস সব নিয়ে উঠছে প্রশ্ন? বেশ কিছু সময় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় ১ জনকে আটক করা হলেও বাকিরা এখনও পলাতক। তাদের দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে।

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

টেনে বের করে পুলিশ পেটানোর হুমকির অভিযোগ হরিণঘাটার বিজেপি বিধায়কের বিরুদ্ধে

ময়দা নয়, সেদ্ধ আলু দিয়েই তৈরি হবে মুচমুচে জিলিপি! রইল রেসিপি

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

ডিগবাজিতে লাভ হচ্ছে না! ভুয়ো চিকি‍ৎসক রেজিস্ট্রেশন মামলায় গ্রেফতার হচ্ছেন নির্মল মাজি?

স্বাদ বদলাতে চটজলদি বানিয়ে ফেলুন ইন্দোনেশিয়ান টক-মিষ্টি স্যালাড, রইল প্রণালী

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

রাম মন্দিরের সুপ্রিম রায়ের পরেই সলমান-শাহরুখের কাছে ক্ষমা চেয়েছিলেন স্বরা, কেন জানেন?

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গোরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ