নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনায় উত্তপ্ত চাঁচলের গ্রাম

নাবালিকার পরিবারের অভিযোগ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আবার গ্রামবাসীদের একাংশের দাবি, তন্ত্রসাধনার জন্য ওই নাবালিকাকে খুন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদা(Malda) জেলার চাঁচল(Chnachal) থানার গৌরখণ্ড(Gourkhanda) গ্রামে এক নাবালিকার(Minor Girl) অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে গোটা এলাকা রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার রাতে ওই নাবালিকার গলার নলি কাটা বিবস্ত্র দেহ উদ্ধার হয় গ্রামেরই এক পুকুরপাড় থেকে। নাবালিকার পরিবারের অভিযোগ তাকে ধর্ষণ করে খুন(Murder) করা হয়েছে। আবার গ্রামবাসীদের একাংশের দাবি, তন্ত্রসাধনার জন্য ওই নাবালিকাকে খুন করা হয়েছে। সেই অভিযোগ তুলে বুধবার রাতেই গ্রামবাসীদের একাংশ গ্রামেরই এক যুবকের বাড়িতে চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করে ও তার বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। গ্রামবাসীদের হাতে মার খাওয়া যুবককে রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ তাকে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করায়। তার অবস্থা রীতিমত আশঙ্কাজনক।

বুধবার রাতে চাঁচল থানার গৌড়খণ্ড এলাকায় গ্রামেরই ৯ বছরের এক নাবালিকার মৃতদেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন গ্রামবাসী। ঘটনার জেরে নাবালিকার পরিবারের দাবি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আবার গ্রামবাসীদের একাংশের দাবি, তন্ত্রসাধনার জন্য তাকে খুন করা হয়েছে। সেই অভিযোগ তুলেই তারা বিক্রম ভগৎ নাকে এম যুবকের বাড়িতে চড়াও হয় ও তাকে বেধড়ক মারধর করে। সেই সঙ্গে তার বাড়িতেও ব্যাপক হারে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল এবং চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডুর। তাঁরাই বিক্রমকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি ওই নাবালিকার দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের দাবি, বিক্রম একটু সুস্থ হয়ে উঠলে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তাঁরা। একই সঙ্গে ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা তা পোস্টমর্টেম রিপোর্ট সামনে এলেই বোঝা যাবে। এদিনও গ্রামে অশান্তি থাকায় সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর