এই মুহূর্তে

বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষণ, বেপাত্তা অভিযুক্ত যুবক

নিজস্ব প্রতিনিধি: বিস্কুটের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ৮ বছরের এক শিশুকন্যাকে(Minor Girl) ধর্ষণের অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলার সদর মহকুমার রায়গঞ্জ(Raiganj) থানার তেঁতুলতলা গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার জেরে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের হলেও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ(Police)। যদিও তার সন্ধান শুরু করে দিয়েছেন তাঁরা। মুজাফফর আলি নামে ওই যুবকের সন্ধানে পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার তেঁতুলতলা গ্রামের বাসিন্দা ওই শিশুকন্যার বাবা পেশায় শ্রমিকের কাজ করেন৷ ওই শিশুকন্যা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। রবিবার বিকেলে ওই গ্রামের যুবক মোজাফফর আলি ওই শিশুকন্যাকে বিস্কুট দিতে চাইলে ওই ছাত্রী নিতে নারাজ হয় প্রথমে। তখন তাকে অভিযুক্ত ওই যুবক তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ। 

গ্রামবাসীদের অভিযোগ, অভিযুক্তের ঠাকুমা মেয়েটির কান্নার আওয়াজে মোজাফফর আলির ঘরে ঢুকলে উভয়কেই নগ্ন অবস্থায় দেখতে পান। তারপরেও তিনি কিছু বলেননি অভিযুক্তকে। কিন্তু পরে ওই শিশুকন্যা বাড়িতে ফিরে গোটা ঘটনাটি তার মাকে জানায়। তারপরেই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। রবিবার রাতেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। সেই সঙ্গে ওই শিশুকন্যার চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে এদিন ওই শিশুকন্যার বাবা জানিয়েছেন, ‘মোজাফফর আলি আমার মেয়ের সঙ্গে এমন কাজ করবে তা স্বপ্নেও ভাবিনি। ওর উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। আগেও এই গ্রামে এধরণের ঘটনা ঘটে ছিল কিন্তু তখন কোন বিচার হয়নি। আবার ফের এমন ঘটনা ঘটেছে। এবার মোজাফফর আলির উপযুক্ত শান্তি চাই।’  

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ