সন্দেশখালির ঘটনায় নয়া FIR দায়ের, এবার চুরির অভিযোগ

সরবেরিয়া গ্রামে গত ৫ তারিখে ED’র অভিযানকালে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ি থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন সেয়ানে সেয়ানে টেক্কা। সন্দেশখালির(Sandeshkhali) ঘটনায় এবার নতুন করে আরও ১টি FIR দায়ের হল। এবার চুরির অভিযোগ তুলে সেই FIR দায়ের করা হয়েছে। গত ৫ জানুয়ারি উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি-১ ব্লকের সরবেরিয়া গ্রামে স্থানীয় তৃণমূল নেতা এবং জেলা পরিষদ সদস্য শাহজাহান শেখের বাড়িতে রেশন দুর্নীতির ঘটনায় তল্লাশি চালাতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র ৩ আধিকারিক। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সেই অভিযানকালে তৃণমূল নেতার বাড়ি থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা লোপাট হওয়ার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই স্থানীয় ন্যাজাট থানায়(Nazat PS) নতুন করে ১টি FIR দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে সরাসরি ED’র ৩ আধিকারিককেই কাঠগড়ায় তোলা হয়েছে। যদিও FIR-এ কোথাও তাঁদের নাম দেওয়া হয়নি। বলা হয়েছে, ‘কয়েক জন অচেনা ব্যক্তি, যাঁরা ED’র প্রতিনিধিত্ব করেছেন।’

সূত্রে জানা গিয়েছে, ন্যাজাট থানায় নতুন করে যে FIR দায়ের হয়েছে সেখানে বলা হয়েছে, ১ লক্ষ ৩৫ হাজার টাকা লোপাট হওয়ার পাশাপাশি বেশ কিছু কাগজপত্র এবং মূল্যবান জিনিসপত্রও খোয়া গিয়েছে। পাশাপাশি ED’র আধিকারিকদের বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগও দায়ের হয়েছে। শাহজাহানের বাড়ির কর্মচারী দিদার বক্স মোল্লা এই FIR দায়ের করেছেন। তাঁর আরও অভিযোগ, ঘটনার দিন ED’র আধিকারিকেরা জোর করে বাড়িতে ঢোকার পাশাপাশি তাঁদের হুমকিও দিয়েছেন। উল্লেখ্য, গতকালই সন্দেশখালিকাণ্ডে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ED’র আধিকারিকদের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত শাহহাজান শেখ এখনও বেপাত্তা। এর আগেও ED’র বিরুদ্ধে ন্যাজাট থানাতেই একটি FIR দায়ের হয়েছিল। তবে সেই অভিযোগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা আগামী ৩১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। ওই FIR নিয়ে ওই সময় পর্যন্ত পুলিশ কিছুই করতে পারবে না বলেও তিনি জানিয়ে দিয়েছেন।

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর