রেশন দুর্নীতিতে ফেঁসে সাড়ে ৭ কোটির জরিমানার মুখে বালু ঘনিষ্ঠ ডিলার তথা তৃণমূল নেতা

আশরাফুল ইসলাম নামের ওই রেশন ডিলারকে দুর্নীতির দায়ে সাড়ে ৭ কোটি টাকা জরিমানা ধার্য করেছে রাজ্যের খাদ্য দফতর। তার ওপর নজর পড়েছে CBI ও ED'রও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের রেশন দুর্নীতির(Ration Distribution Scam) পরিমাণ ঠিক কত, সেই প্রশ্নের সঠিক জবাব এখনও মেলেনি। তবে তার পরিমাণ যে কয়েক হাজার কোটি টাকা সেই নিয়ে কোনও সন্দেহ নেই। সেই দুর্নীতির ঘটনায় দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ও ED এখনও তদন্ত করে চলেছে। সেই তদন্তের কাজ এখনও শেষ হয়নি। এর মাঝেই সামনে এল উত্তরবঙ্গের(North Bengal) মালদা জেলার(Malda District) সদর মহকুমার কালিয়াচক-৩ ব্লকের সাহবানচক গ্রাম পঞ্চায়েতের মালতিপুরের বাসিন্দা এক রেশন ডিলারকে দুর্নীতির দায়ে সাড়ে ৭ কোটি(7.5 Crore Rupees Fine) টাকা জরিমানা ধার্য করেছে রাজ্যের খাদ্য দফতর। প্রায় ২ হাজার ভুয়ো রেশন কার্ড(Fake Ration Card) ছাপিয়ে প্রায় ৮ বছর ধরে ওই রেশন ডিলার(Ration Dealer) খাদ্য সামগ্রী আত্মসাৎ করে গিয়েছেন বলে রাজ্যের খাদ্য দফতরের আধিকারিকেরা জানতে পেরেছেন। সেই সূত্রেই ওই জরিমানা ধার্য করা হয়েছে।

আরও পড়ুন, অনুপ্রবেশ নিয়ে শাহি মন্তব্যে শাহের ব্যর্থতাই প্রকট, মুখ লুকাচ্ছে বিজেপি

ঘটনাচক্রে আশরাফুল ইসলাম নামের ওই রেশন ডিলার সাহবানচক গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি। তাছাড়াও তিনি কালিয়াচক-৩ ব্লকের পঞ্চায়েত সমিতির নির্বাচিত তৃণমূল সদস্য(TMC Leader)। যদিও তাঁর কুকীর্তির কথা সামনে আসার পরে পরেই তাকে দলের পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। সূত্রে জানা গিয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallik) ওরফে বালুর ঘনিষ্ঠ আশরাফুলকে দ্রুত গ্রেফতার করে নিজেদের হাতে নিতে চাইছে রাজ্যের রেশন দুর্নীতির ঘটনায় তদন্ত করা CBI ও ED। যদিও আপাতত তিনি গা ঢাকা দিয়েছেন। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচক-৩ ব্লকে রেশনের খাদ্যদ্রব্য চোরাচালানের অভিযোগ দীর্ঘদিনের। রাজ্যের খাদ্য দফতর সেই চোরাচালানের তদন্তে নেমে দেখতে পায় ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আশরাফুল ভুয়ো রেশন কার্ড ছাপিয়ে কয়েক কোটি টাকার খাদ্যসামগ্রী আত্মসাৎ করেছে। প্রাথমিক ভাবে তদন্তে উঠে আসে আশরাফুল ওই খাদ্যসামগ্রী তুলে তার কিছুটা বিক্রি করতো কালোবাজারে, বাকিটা বাংলাদেশে পাচার করতো।

আরও পড়ুন, ‘শাহ রাজনৈতিক পর্যটক, একটা করে বছর উনি পিছিয়ে যাচ্ছেন’, কটাক্ষ কুণালের

মালদা জেলা খাদ্য নিয়ামক শাস্বত সুন্দর দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন যে আশরাফুলকে ৭ কোটি ৮৫ লক্ষ ৬১ হাজার ৪৪ টাকা জরিমানার পাশাপাশি তার ডিলারশিপ সাসপেন্ড করা হয়েছে। যদিও রবিবার পর্যন্ত জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করেননি আশরাফুল। এমনকি এলাকাতেও তাঁকে আর দেখা যাচ্ছে না। তাঁর সুবিশাল পাকা বাড়িতে তালা ঝুলছে। ডিলার কোথায় গিয়েছেন, তা পড়শিদের কেউ বলতে পারছেন না। জেলা খাদ্য আধিকারিকদের দাবি, ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত আশরাফুলের বিরুদ্ধে রেশন জালিয়াতির প্রচুর তথ্য ও প্রমাণ রয়েছে। খাদ্য দফতর একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত করার পর বিষয়টি সামনে আসে।

আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ায় প্রেমের টোপ দিয়ে নাবালিকা পাচার, গ্রেফতার ৩

অভিযোগকারীর দাবি ছিল, ডিলার মানুষকে সঠিকভাবে পরিষেবা দিচ্ছিলেন না। পাশাপাশি সাধারণ মানুষের জন্য খাদ্য দফতর থেকে প্রচুর রেশন সামগ্রী এলেও তা রাতারাতি উধাও হয়ে যেত। অধিকাংশ সময় রেশন আনতে গেলে ঘুরে যেতে হতো। যার ফলে উপভোক্তাদের ক্ষোভ বাড়ছিল। বেশ কিছু শিক্ষিত যুবক অনুসন্ধান শুরু করলে তাঁরা জানতে পারেন রেশন এলেও কালোবাজারে বিক্রি হয়ে যাচ্ছে। এরপরেই সম্মিলিতভাবে খাদ্য দফতর এবং দুর্নীতি দমন বিভাগে লিখিতভাবে জানানো হয়। এলাকার বাসিন্দাদের দাবি,  আশরাফুল কাউকে পাত্তা দিত না। দিনের পর দিন উপভোক্তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করেছে। রেশন সামগ্রী কালোবাজারি করেই প্রাসাদের মতো বাড়ি তুলেছে।

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট

আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

স্ত্রীর অবৈধ সম্পর্কের জের, পুলিশের সামনে মারধর, তুমুল উত্তেজনা হাসনাবাদে

মাঠে বৈভবের সঙ্গে সাক্ষাৎ, ভবিষ্যতের জন্য ‘বেবি বস’-কে কোন গুরুমন্ত্র দিলেন বিরাট?