ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল ফেসবুকে! আত্মঘাতী ছাত্রী

সম্প্রতি চিন্ময় কৃষ্ণার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ মুহুর্তে ফটো তুলেছিল। পরে সেই সব ফটো ফেসবুকে ছেড়ে দেয় সে। সেই ছবিই ভাইরাল হতে তীব্র অস্বস্তির মুখে পড়ে কৃষ্ণা। এরপর লজ্জায় বাড়ির লোককে কী করে মুখ দেখাবে এই ভেবে শুক্রবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কৃষ্ণা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুষবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ মুহুর্তের ছবি চলে এসেছিল ফেসবুকে। তারপর তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। সেই ঘটনার জেরেই এবার আত্মঘাতী হল অষ্টম শ্রেণীর এক ছাত্রী। যদিও ওই ছাত্রীর পরিবারের দাবি, যা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে তা জোর করে তোলা হয়েছিল। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের শালবাড়ি এলাকায়। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী করে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্ত পলাতক বলেই জানা যাচ্ছে।

শালবাড়ি এলাকার বাসিন্দা ধীরেন্দ্রনাথ রায়ের একমাত্র মেয়ে কৃষ্ণা রায় জল্পেশ লক্ষীকান্ত উচ্চতর বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। ধীরেন্দ্রনাথবাবুর দাবি, কৃষ্ণাকে প্রায়ই উত্ত্যক্ত করতো মধ্য শালবাড়ি এলাকার বাসিন্দা চিন্ময় সরকার নামে এক যুবক। সম্প্রতি সে কৃষ্ণার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ মুহুর্তে ফটো তুলেছিল। পরে সেই সব ফটো ফেসবুকে ছেড়ে দেয় চিন্ময়। সেই ছবিই ভাইরাল হতে তীব্র অস্বস্তির মুখে পড়ে কৃষ্ণা। এরপর লজ্জায় বাড়ির লোককে কী করে মুখ দেখাবে এই ভেবে শুক্রবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। কৃষ্ণার ঘরে দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে ও অনেকবার ডেকেও ভেতর থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকেরা জানালা ভাঙলে কৃষ্ণার ঝুলন্ত দেহ দেখতে পায়। এরপর ময়নাগুড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণাকে মৃত বলে ঘোষণা করেন।

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা