বিশ্বভারতীর পাঠভবনের হস্টেলে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছে অসীম। যদিও অসীমের বাবার দাবি, তাঁর ছেলেকে অন্য পড়ুয়ারা র‍্যাগিং করে খুন করে ঝুলিয়ে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়(Viswabharati University)। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ সেখানে পাঠভবনের(Pathbhawan) একটি হস্টেল থেকে একাদশ শ্রেণির এক ছাত্রের(Student) ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাঠভবনের উত্তরশিক্ষা হস্টেলের একটি ঘর থেকে অসীম দাস(Asim Das) নামে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় পুলিশ যেমন তদন্ত শুরু করেছে তেমনি মৃত ছাত্রের পরিবার থেকে অভিযোগ তোলা হয়েছে র‍্যাগিং করে খুন করার পরে অসীমের দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি সমস্ত দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। জানা গিয়েছে, অসীমের বাড়ি বীরভূম জেলারি বোলপুর মহকুমার নানুর থানার বনগাঁ গ্রামে। একদম নার্সারি থেকেই বিশ্বভারতীর পাঠভবনের ছাত্রাবাস থেকে পড়াশোনা করত সে। পড়াশোনাতেই ভালোই আগ্রহ ছিল তার।

বৃহস্পতিবার সকালে পাঠভবন থেকে অসীমের দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছে অসীম। কোনও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে। সেকারণেই আত্মহত্যার পথ বেছে নেয় অসীম। কিন্তু অসীমের পরিবারের দাবি সম্পূর্ণ ভিন্ন। এই ঘটনায় অসীমের বাবা সঞ্জীব দাস জানিয়েছেন, ‘আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। কী হল আমি নিজেই বুঝতে পারছি না। আমার ছেলেকে মেরে দেওয়া হয়েছে কি না তাও বুঝতে পারছি না। গতকাল রাত ১০টা নাগাদ অসীমের সঙ্গে ফোনে কথা হয়েছে। আমার মনে হচ্ছে, ওকে কিছু খাইয়ে খুন করা হয়েছে। মনে হচ্ছে, ওকে র‌্যাগিং করা হয়েছে। ভাল ছেলে হঠাৎ মারা যাবে কী করে? সহপাঠীরাও কিছু খাইয়ে খুন করে দিতে পারে।’ এদিকে এদিন সাতসকালে হস্টেলের ঘর থেকে অসীমের দেহ উদ্ধার হওয়ায় আতঙ্কিত অন্যান্য পড়ুয়ারাও। অসীমের মৃত্যুর খবর পেয়ে হস্টেলে পৌঁছন বিশ্বভারতীর উপাচার্য। অন্যান্য পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে এই মৃত্যুর যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। 

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘তেহরান না পারলে অন্য কোনও দেশকেও তেল বিক্রি করতে দেব না’, হুঁশিয়ারি ইরানের

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের