অনলাইনে মোবাইল চেয়ে একদলা মাটি পেলেন চা শ্রমিক

এই ঘটনায় ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসের পোস্টমাস্টার ধনঞ্জয় চক্রবর্তী জানান, ‘এই জিনিস আগেও হয়েছে। আবার শুরু হল। তবে এই ব্যাপারে আমাদের বিশেষ কিছু করার থাকে না। উনি অভিযোগ দায়ের করলে আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাবো।’

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিকলে অফার ছিল মাত্র ৩৩০০ টাকায় পাওয়া যাবে রেডমি প্রো ৯ মোবাইলের সেট। দিল্লীর একটি কোম্পানির এই ফোন কল পেয়ে আর অপেক্ষা করেননি উত্তর দিনাজপুর জেলার সদর মহকুমার রাজগঞ্জ ব্লকের কুকুরযান গ্রামপঞ্চায়েতের মান্তাপাড়া এলাকার বাসিন্দা পেশায় চা শ্রমিক বিজয় দেবনাথ। সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে যান। বুক করে দেন একটি হ্যান্ড সেট। কিন্তু হাতে পেলেন একদলা মাটি মাত্র। ৩৩০০ টাকার বিনিময়ে মোবাইলের বদলে একদলা মাটি পেয়ে কার্যত বেকুব বনে এখন মাথায় হাত পড়ে গিয়েছে ওই চা শ্রমিকের।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিজয়বাবুকে জলপাইগুড়ি জেলার ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিস থেকে ইন্টিমেশন পাঠিয়ে জানানো হয় তাঁর নামে একটি পার্সেল এসেছে। তিনি সেটি নিতে হলে তাঁকে পোস্ট অফিসে এসে ৩৩০০ টাকা দিয়ে সেই পার্সেল ছাড়িয়ে নিয়ে যেতে বলা হয়। সেই কথা শুনে বিজয়বাবুর মনে হয়েছিল তিনি যে মোবাইলের অর্ডার দিয়েছেন সেটি বুঝি চলে এসেছে। এরপর বহু কষ্টে জমানো টাকা নিয়ে বাসে চেপে তিনি চলে যান ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসে। এরপর টাকা দিয়ে সেই পার্সেল হাতে পান তিনি। কিন্তু তা খুলতেই কার্যত চমকে যান তিনি। দেখেন প্লাস্টিক প্যাকেটের ভেতর থাকা বাক্সে কোনও মোবাইল নেই, রয়েছে একদলা মাটি। অনলাইনে এমন প্রতারনার ঘটনায় এখন তিনি কার্যত মাথায় হাত দিয়ে বসে পড়েছেন।

এদিন বিজয়বাবু জানিয়েছেন, ‘আমি চা বাগানে কীটনাশক স্প্রে করে যে সামান্য টাকা উপার্যন করি তা দিয়ে আমার সংসার চলে। আমার অনেকদিনের ইচ্ছে ছিল একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেনার। তাই সেদিন ফোন কল পেয়ে এত কম দামে অ্যানড্রয়েড মোবাইল পাব বলে আমি রাজি হয়ে যাই। তাই এতদূর ছুটে এলাম। কিন্তু পেলাম একদলা মাটি। এভাবে ঠকে যাব ভাবতে পারিনি।’ এই ঘটনায় ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসের পোস্টমাস্টার ধনঞ্জয় চক্রবর্তী জানান, ‘এই জিনিস আগেও হয়েছে। আবার শুরু হল। তবে এই ব্যাপারে আমাদের বিশেষ কিছু করার থাকে না। উনি অভিযোগ দায়ের করলে আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাবো।’

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ