আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুপ্রিম কোর্টের রায়ে এই জেলায় চাকরি হারালেন মোট ৫৮১ জন

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে তোলপাড় বাংলা। ২৬, ০০০ চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিমকোর্ট। সঙ্গে চাকরি সময়সীমার মাইনেও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের এই রায়ে রীতিমতো কান্নাকাটি পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। সুপ্রিম কোর্টের রায়ে দক্ষিণ দিনাজপুরের চাকরি যেতে বসেছে মোট ৫৮১ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর। এই রায় ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন স্কুলে সমস্যা দেখা দিতে শুরু করেছে। বিশেষত, বাংলায় এমন অনেক স্কুল রয়েছে। যেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন।

বহু স্কুলেই শিক্ষকের সংখ্যাও কম। এতে প্রশাসনিক কাজ পরিচালনায় বড় সমস্যা তৈরি হয়। উত্তর দিনাজ পুরের একটি স্কুলের ৮ জন শিক্ষকের চাকরি গিয়েছে। এছাড়াও মালদার একটি স্কুলে গ্রুপ ডি-সহ পাঁচজনের চাকরি গিয়েছে। উত্তর ২৪ পরগনার সোদপুরের স্বামী-স্ত্রী উভয়েই চাকরি খুইয়েছেন। ফরাক্কা অর্জুনপুর হাই স্কুলের ৩০ জন শিক্ষক চাকরি হারিয়েছেন। যেখানে ৬০ জন শিক্ষক ছিলেন। বালুরঘাট হাই স্কুলের চারজন শিক্ষক ও দুজন অফিসকর্মী চাকরি গিয়েছে, যার ফলে স্কুলের দৈনন্দিন কাজ চালানো যাবেনা বলে জানিয়েছে প্রধান শিক্ষক। তাঁরা আরও জানিয়েছে, দ্রুত নতুন নিয়োগের ব্যবস্থা না করা হলে স্কুল পরিচালনা ব্যাহত হবে।জেলার অনেক স্কুলে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা কমে যাবে।

যা ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি করবে। প্রশাসনিক কাজ পরিচালনা, পরীক্ষার প্রস্তুতি-সহ একাধিক ক্ষেত্রে জটিলতা দেখা দেবে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের নানা ভাবে আশ্বাস জোগাচ্ছেন। শিক্ষা দফতর ও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। পড়ুয়াদের অভিভাবকরাও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

‘‌রাত ২টো পর্যন্ত গণনা চলতে পারে’‌, কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার নির্দেশ মমতার

রবিবার থেকে শুরু হবে বঙ্গে প্রবল দুর্যোগ, গণনা কেন্দ্রে বাড়তি সর্তকতা নেওয়ার পরামর্শ

গণনাকেন্দ্রকে দুর্গে পরিণত করতে নিয়োগ আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক ও ৭৭ পুলিশ অবজার্ভার

‘‌যখন মানবতা পথ দেখায়, তখন আশার জয় হয়’‌, মানবিক বার্তা অভিষেকের

ভোট মিটতেই ভোলবদল,  শর্তসাপেক্ষে তৃণমূলের সঙ্গে সন্ধি করবেন হুমায়ুন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ