ডিম নিয়ে বচসা, বন্ধুর হাতে খুব যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধুর হাতে বন্ধু খুন। সামান্য ডিম নিয়ে বচসা। তার জেরেই খুন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটে। মৃতের নাম রামচন্দ্র ঘোষাল। জানা গিয়েছে, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের পর ক্লাবের খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল। সেখানেই ডিম খাওয়া নিয়ে বচসা বাঁধে দুই যুবকের মধ্যে। তারপরই রামচন্দ্রকে আঘাত করে ওই যুবক। মাটিতে লুটিয়ে পড়েন রামচন্দ্র।  তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা যুবককে মৃত ঘোষণা করে। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই যুবককে লোহার রড দিয়ে পেটানো হয়েছিল। বচসার যে কী ভয়ঙ্কর পরিণতি হতে পারে তা দেখল গোঘাটের কামারপুকুর। লোহার রড দিয়ে রামচন্দ্র ঘোষালের মাথায় আঘাত করা হয়। মৃত বছর ছাব্বিশের ওই যুবক কামারপুকুর সিনেমাতলার বাসিন্দা। তিনি পেশায় মন্দিরের পুরোহিত। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে বন্ধু রাজু মাইতির বিরুদ্ধে।

মৃতের পরিবারের অভিযোগ,  শুক্রবার রাতে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হওয়ার পর ক্লাবে রাজু মাইতি ও রামচন্দ্র ঘোষালের মধ্যে ডিম খাওয়া নিয়ে বচসা শুরু হয়। বচসা চলাকালীন আচমকা রাজু লোহার রড দিয়ে রামচন্দ্রের ঘাড়ে সজোরে আঘাত করে। আকচমকা আঘাত পেয়ে লুটিয়ে পড়েন রামচন্দ্র। তড়িঘড়ি স্থানীয়রা ওই যুবককে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে রামচন্দ্রকে মৃত ঘোষণা করা হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ। তারা রাজু মাইতিকে আটক করে। বচসার আসল কারণ এবং খুনের নেপথ্যে অন্য কোনও বিষয় নিয়ে শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গোঘাটের পুজোর ভাসানের আনন্দ আচমকায় পরিণত হয়েছে শোকে। কামারপুকুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা