ধেয়ে আসছে রাক্ষুসে টাইফুন চাম্পি, তাইওয়ানে বন্ধ স্কুল-কলেজ-অফিস-বিমান পরিষেবা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সব কিছু তছনছ করতে এগিয়ে আসছে রাক্ষুসে টাইফুন চাম্পি। ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বয়ে চলেছে ঝোড়ো বাতাস। ভয়ঙ্কর চাম্পির করাল থাবা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে শুক্রবার (২৩ অক্টোবর) স্কুল-কলেজ-অফিস থেকে শুরু করে বিমানবন্দর বন্ধ করে দিয়েছে তাইওয়ান সরকার। বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়ান। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। যদিও টাইফুনের প্রভাবে এরই মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৯৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের কাছ দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে টাইফুন চাম্পি। ঝড়টির প্রভাবে আগামী শনিবার পর্যন্ত দ্বীপটিতে ভারী বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যেতে পারে। ইতিমধ্যে দ্বীপটির কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতও শুরু হয়েছে। রাজধানী তাইপের বেশ কিছু এলাকায় গত ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

তবে টাইফুনটি সরাসরি স্থলভাগে আঘাত হানবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তাইওয়ানের ২২টি কাউন্টি ও শহরের প্রায় সব জায়গায় শুক্রবার স্কুল-কলেজ ও অফিসের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র মূল দ্বীপের পশ্চিমে অবস্থিত কিনমেন কাউন্টিতে স্বাভাবিক নিয়মে কাজকর্ম ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। ঝড়ের আশঙ্কায় তাইওয়ানের শেয়ারবাজারও বন্ধ রাখা হয়েছে। শুক্রবার ২৬২টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং ৬৬০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রেল ও ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে। ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে কিছু মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের চাকা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

গুরু-মঙ্গলের মহাযোগে ৩ রাশির জাতকদের বাড়বে আয়, ঘুচবে অর্থকষ্ট

বুধ-মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ