চৌকিতে পড়ে রয়েছে স্ত্রীর নিথর দেহ, পাশেই ঝুলছে স্বামী, কালনায় দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল স্বামী-স্ত্রীর নিথর দেহ। ঘরের মধ্যে চৌকির উপর পড়ে রয়েছে স্ত্রীর দেহ, আর পাশেই ঘরের আড়া থেকে গামছা পেঁচিয়ে ঝুলছে স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল স্বামী-স্ত্রীর নিথর দেহ। ঘরের মধ্যে চৌকির উপর পড়ে রয়েছে স্ত্রীর দেহ, আর পাশেই ঘরের আড়া থেকে গামছা পেঁচিয়ে ঝুলছে স্বামী। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের কালনা ২ নম্বর ব্লকের অকালপৌষের গোড়েপাড়া এলাকা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত দম্পতির নাম সুরজিৎ রানা ও পিয়া মালিক। স্থানীয় সূত্রের খবর, গত ১৫ দিন আগে বউকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে এসেছিলেন সুরজিৎ। তাঁর বাড়ি বাউরিপাড়ার শক্তিনগর এলাকায়। গতকাল শ্যালকের সঙ্গে একটি পুজোয় বাজনা বাজানোর কাজে গিয়েছিলেন সুরজিৎ। দুপুরে ফিরে আসেন বাড়িতে।
পরিবারের দাবি, বাড়ি ফিরে রাতে সকলের সঙ্গে খাওয়া-দাওয়াও সারেন দম্পতি। এরপর যে যার ঘরে ঘুমিয়ে পড়েন। তবে আজ সকাল থেকে তাঁদের কোনও পাত্তা পাওয়া যায়নি। তাতে সন্দেহ হয় পিয়ার বাড়ির লোকজনের। সকাল আটটা নাগাদ পিয়ার বাবা-মা অন্য একটি বাড়ি থেকে ফিরে দম্পতিকে ডাকাডাকি শুরু করেন। তাঁদের কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ঠেলে ঘরের ভিতর ঢুকে পড়েন। তখনই দেখতে পান মর্মান্তিক দৃশ্য। চৌকির উপর পড়ে রয়েছে পিয়ার নিথর দেহ। অন্যদিকে ঘরের আড়ায় গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন সুরজিৎ।
এই বিষয়ে পিয়ার ভাই অভিষেক জানিয়েছেন, পিয়া-সুরজিতের মধ্য ছোটখাটো ঝামেলা লেগেই থাকত। কিন্তু সম্প্রতি কোনও বড় ধরনের অশান্তির খবর পাননি তিনি। তবে ২০২৫ সালে সুরজিৎ একবার তাঁর দিদিকে গলা টিপে মারধর করেছিল, সেই সময়ে পিয়াকে হাসপাতালেও ভর্তি করাতে হয়েছিল। তাই পরিবারের অনুমান, পিয়াকে খুন করে আত্মঘাতী হয়েছেন সুরজিৎ। যদিও ঘটনার প্রকৃত কারণ এখনও জানা নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালনা থানার পুলিশ। দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কালনা হাসপাতালে পাঠায়। কিন্তু কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা জানিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্টের পরেই তাঁদের মৃত্যুর সঠিক কারণ জানা বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের