OBC জট কাটতেই পুলিশ নিয়োগে নয়া বিপত্তি, ১২ হাজার কনস্টেবল নিয়োগ নিয়ে কী বলল হাইকোর্ট?

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া ঘিরে আইনি জটিলতা তৈরি হয়েছে। ওবিসি সংরক্ষণ জটিলতা কাটিয়ে নিয়োগের পথে এগোলেও এবার বাধা হয়ে দাঁড়িয়েছে সমান্তরাল বা ‘হরাইজেন্টাল’ সংরক্ষণ নীতি। বিশেষ করে অস্থায়ী কর্মীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগের নিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে। এই সংক্রান্ত চারটি মামলা বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন। আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে মামলাগুলির শুনানি হওয়ার কথা। ফলে পুলিশ কনস্টেবল নিয়োগের ভবিষ্যৎ কোন পথে এগোবে সেদিকেই নজর চাকরিপ্রার্থীদের।

রাজ্যে ইতিমধ্যেই ১২ হাজার কনস্টেবল নিয়োগের পরেও নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। হাইকোর্টের নির্দেশ মেনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অভিযোগ, আগের তৃণমূল সরকারের আমলে ৪ হাজারেরও বেশি পদে সমান্তরাল সংরক্ষণের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। মূলত অস্থায়ী কর্মীদের সংরক্ষণের শর্ত এবং নিয়োগ পদ্ধতি নিয়েই আপত্তি উঠেছে। হাইকোর্টে দায়ের হওয়া চারটি মামলায় হরাইজন্টাল সংরক্ষণের আওতায় নিয়োগের শর্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা এই মামলাগুলির ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত শর্ত নির্ধারণ করেছেন। এখন মামলার চূড়ান্ত রায়ের উপরই নির্ভর করছে অস্থায়ী কর্মীদের সংরক্ষণ সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ। পুজোর মধ্যেই আদালতের নির্দেশে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আপাতত নভেম্বরের শুনানির দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন: চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ

অন্যদিকে, ওবিসি সংরক্ষণ নিয়েও রাজ্যে দীর্ঘদিন ধরে আইনি টানাপোড়েন চলেছে। তৃণমূল সরকারের আমলে ওবিসি সংরক্ষণের হার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। ২০১০ সালের পর জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তৎকালীন সময়ে বিজেপির অভিযোগ ছিল, ভোটব্যাঙ্কের রাজনীতির উদ্দেশ্যেই ওবিসি তালিকার সম্প্রসারণ করা হয়েছিল। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় মামলা। তবে পরবর্তী সময়ে বিজেপি সরকার সেই আবেদন প্রত্যাহার করে নেয়। ফলে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে আপাতত কলকাতা হাইকোর্টের রায়ই বহাল থাকছে।

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

নিউটাউনের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

তারেকের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সঙ্ঘাত চরমে, ফের বাংলাদেশে অভ্যুত্থান?

চৌকিতে পড়ে রয়েছে স্ত্রীর নিথর দেহ, পাশেই ঝুলছে স্বামী, কালনায় দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

ধেয়ে আসছে রাক্ষুসে টাইফুন চাম্পি, তাইওয়ানে বন্ধ স্কুল-কলেজ-অফিস-বিমান পরিষেবা

সাত লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ ট্রেনে ফেলে গিয়েছিলেন যুবতী, উদ্ধার করল রেল পুলিশ

ফ্রান্স-কলম্বিয়ার পর এবার জার্মানিতেও পথে জেন জি-রা, ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের