বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিবারের পাশে অভিষেক

খুনের সুবিচারের দাবিতে তিনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (BSF)-এর গুলিতে নিহত দিনহাটার যুবক প্রেম কুমার বর্মণের (Prem Kumar Barman) পরিবারের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মাথাভাঙায় জনসভার মঞ্চে দাঁড়িয়ে বিএসএফকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি এই খুনের সুবিচারের দাবিতে তিনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি।

শনিবার মাথাভাঙায় কলেজ মাঠের জনসভার মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেম কুমার বর্মণের বাবা, মা ও দাদাকে ডেকে নেন। মঞ্চ থেকে তিনি বলেন, দিনহাটার যুবক প্রেম কুমারকে বিএসএফ গরু পাচারের মিথ্যা অভিযোগে গুলি করে হত্যা করেছে। তাঁর দেহে ১৮০টি গুলির টুকরো পাওয়া গিয়েছে বলে জানান তিনি। প্রেম কুমারের ময়নাতদন্তের রিপোর্ট হাতে নিয়ে অভিষেক বলেন, প্রেম কুমারকে হত্যার সুবিচারের জন্য তিনি শেষ পর্যন্ত যাবেন। অভিযুক্ত বিএসএফ জওয়ানের মাথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থাকলেও তিনি সুবিচারের জন্য লড়াই চালিয়ে যাবেন তিনি। অভিষেক বলেন, পরিবারের পক্ষ থেকে এফআইআর (FIR) করা হয়েছে। কলকাতা গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দিনহাটা ১ নং ব্লকের প্রেম কুমার বর্মণ, বয়স ২৩। ব্যাঙ্গালোরে কাজ করতো। চার বছর পর বাড়ি ফিরেছে । বিএসএফ এর জওয়ান তাঁকে গুলি করে মেরেছে। এর শেষ আমি দেখে থাকব।’ একইসঙ্গে বলেন, ‘যে এই কাজ করেছে তার মাথায় যদি ভারতের প্রধানমন্ত্রীর হাত থাকে তাও আমি শেষ দেখে ছাড়ব। এক থেকে দুমাসের মধ্যে এর শেষ দেখে ছাড়ব।’ মঞ্চে উঠে ছেলের খুনের বিচার চেয়েছেন প্রেম কুমার বর্মণের বাবাও। তিনি প্রশ্ন তোলেন, ‘ওর কাছ থেকে কিছুই উদ্ধার হয়নি। কেন মেরে ফেলা হল?’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের