বিধানসভায় ‘চোর, চোর’ স্লোগান বিজেপির, ‘পকেটমার’ বানালেন অভিষেক

বিজেপির বিধায়কদের এবার ‘পকেটমার’ বানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় পদ্ম বিধায়কদের চোর চোর শ্লোগানের কার্যত পাল্টা জবাব।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) শীতকালীন অধিবেশন(Winter Session) চলছে এখন। এদিন অর্থাৎ সোমবার সকালে আবারও বসেছে অধিবেশন। সেই কারণেই এদিন রাজ্য বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বেলা ১০টার কিছু পরেই তিনি এসে পৌঁছান। ১০টা ১৫মিনিট নাগাদ তিনি রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে ঢুকতেই শ্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ছেড়ে বেড়িয়ে যান বিজেপির বিধায়কেরা(BJP MLA’s)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) নেতৃত্বে অধিবেশন কক্ষ ত্যাগ করেন পদ্ম-বিধায়কেরা। এবার সেই প্রসঙ্গেই বিজেপি বিধায়কদের ‘পকেটমার’ বলে চিহ্নিত করলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

সোমবার রাজ্য বিধানসভায় অধিবেশন যে বয়কট করা হবে তা আগেই জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী আসলেই কক্ষ ত্যাগ করবেন তাঁরা, এই মর্মে আগেই ঘোষণা করে দিয়েছিলেন শুভেন্দু। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদিন অধিবেশন শুরুর জন্য যাবতীয় বক্তব্য রাখার পর বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় প্রথমে ‘চোর-চোর’ স্লোগান দেন। পরবর্তীতে শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও সহ বাকি বিজেপি বিধায়করাও ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। এরপরেই ওয়াকআউট করেন তাঁরা। সেই নিয়েই এদিন কলকাতা বিমানবন্দরে অভিষেককে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা।

তার উত্তরেই অভিষেক জানান, ‘যে সব থেকে বেশি চেঁচাচ্ছেন তাকে টাকা নিতে দেখা গিয়েছে। ছোটবেলায় আমরা শুনতাম যে চুরি করে সে কিছুটা দৌড়ে পালিয়ে চোর, চোর করে চেঁচায়। এরাও সেই পকেটমার। নিজেই পকেট কেটে দৌড়ে চোর, চোর বলে চেঁচায়। যাদের চোর বলছে তাদের টিভির পর্দায় টাকা নিতে দেখা যায়নি। নারদের মুখ্য চরিত্রে যিনি ছিলেন তাকে কেন গ্রেফতার করা হল না। যে কাগজে মুড়ে টাকা নিল, সে ধোয়া তুলসিপাতা বিজেপিতে গিয়েছে বলে। যারা চোর চোর বলছে তারা নিজে জানে কত বড় চোর। তাই অপরকে চোর বলে নিজেদের দোষ ঢাকছে।’

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা