মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দেবেন না অভিষেক, ‘নবজোয়ার’ কর্মসূচি চলবে

বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘নবজোয়ার’ কর্মসূচিতে ব্যস্ত থাকায় আগামী মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে নদিয়ার এক সভায় ইডির নোটিশ পাওয়ার কথা জানিয়ে ক্ষুব্ধ কণ্ঠে তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, ‘আমার স্ত্রীকে জেরা শেষ করার ১৫ মিনিটের মধ্যে আমাকে দেখা করার জন্য নোটিশ পাঠানো হয়েছে। রাজনৈতিকভাবে হেনস্তা করার জন্য-ই তলব করা হয়েছে। তদন্তে সব রকমের সহযোগিতা করতে তৈরি। কিন্তু মঙ্গলবার ‘নবজোয়ার’ কর্মসূচি থামিয়ে যেতে পারব না। ৮ জুলাইয়ের পরে যে কোনও দিন তলব করতে পারেন। প্রয়োজন হলে নথিপত্র ইডি দফতরে পাঠিয়ে দেব।’

স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য আগাসমী মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তৃণমূল সাংসদকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছে ইডি। গত ১৯ মে বিকেল নোটিশ পাঠিয়ে পরের দিন ২০ মে শনিবার সকাল এগারোটার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার জন্য চিঠি পাঠিয়েছিল সিবিআই। ওই নোটিশ পাওয়ার সময়ে বাঁকুড়া ছিলেন অভিষেক। তড়িঘড়ি ‘নবজোয়ার’ কর্মসূচি  বন্ধ করে কলকাতার উদ্দেশে রওনা হন তিনি। পরের দিন সিবিআই দফতরে টানা নয় ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। এবারেও নবজোয়ার কর্মসূচি বন্ধ রেখে ইডি দফতরে হাজিরা দেবেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়।

সেই জল্পনার অবসান ঘটিয়ে নদিয়ার কালীগঞ্জের সভায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দেবেন না। তাঁর কথায়, ’১০-১১  ঘন্টা অপচয় করার মতো সময় আমার হাতে নেই। যখন ডেকেছে, তখনই হাজিরা দিয়েছে। কিন্তু সামনেই পঞ্চায়েত ভোট। তাই আমার পক্ষে মঙ্গলবার হাজিরা দেওয়া সম্ভব নয়। ৮ জুলাইয়ের পরে যে কোনও দিন ডাকতে পারে।’ পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার খানিকক্ষণের মধ্যে ইডির সমন কোনও কাকতালীয় ব্যাপার নয় বলে মনে করেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, ‘নবজোয়ার কর্মসূচিকে বাধা দেওয়ার চেষ্টা করছে বিজেপি। নির্বাচনকে ভয় পাচ্ছে। ভোটে জিততে পারবেন না বুঝতে পেরে এবার পঞ্চায়েত ভোট বানচালের রাস্তায় হেঁটেছে।’

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

স্বাদের পাশাপাশি মিলবে উপকারিতা, বাড়িতে বানান বেগুন-বিটরুটের মুচমুচে চিপস

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার