১০০ দিনের কাজের টাকা নিয়ে বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সরিষা হাইস্কুলের মাঠে একটি বস্ত বিতরণী অনুষ্ঠানে সোমবার যোগ দেন অভিষেক। সেখানেই তিনি ১০০ দিনের কাজের টাকা নিয়ে বড় ঘোষণা করে দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজ সংসদীয় কেন্দ্র ডায়মন্ডহারবারের(Daimond Harbour) সরিষা হাইস্কুলের(Sarisha High School) মাঠে একটি বস্ত বিতরণী অনুষ্ঠানে সোমবার যোগ দেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেখানেই তিনি ১০০ দিনের কাজের টাকা(100 Days Work Projecrt) নিয়ে বড় ঘোষণা করে দিলেন। তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার বাংলার মহিলাদের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার(Lakhir Bhandar) দিতে পারলে, ১০০ দিনের কাজের টাকাও রাজ্য সরকার দিতে পারবে। কেন্দ্রীয় বঞ্চনা বন্ধ না হলে আগামী দিনে রাজ্য সরকার ১০০ দিনের কাজের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে বলে এদিন তিনি দাবি করেছেন। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি ৩৭ হাজার কোটি টাকা দিয়ে বাংলার মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দেয়, তাহলে আপনার পারিশ্রমিকের ব্যবস্থাও আমাদের মা মাটি মানুষের সরকার করবে। কারও উপর নির্ভর করতে হবে না। বাংলা ভিখারি নয়।’

যদিও এদিনের অনুষ্ঠান থেকেও তৃণমূল সাংসদের বক্তব্যে উঠে আসে কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার বিষয়টিও। অভিষেক জানান, ‘দিল্লির সরকার আমাদের ভাতে মারার চেষ্টা করছে। কিন্তু আমরা দিল্লির সরকারের কাছে মাথা নোয়ানোর জন্য প্রস্তুতি নই। কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল এই ঘটনার প্রতিবাদে যে আন্দোলন করে এসেছে, সেটা ট্রেলার ছিল। নভেম্বরের পর থেকে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল।’ এর পাশাপাশি এদিন তিনি দাবি করেন, কোভিড চলাকালীন ‘ডায়মন্ডহারবার মডেল’ সর্বত্র প্রশংসিত হয়েছে। এই লোকসভা কেন্দ্রে বাম জমানায় সেরকম কোনও কাজ না হলেও নতুন কলেজ নির্মাণ, মহিলা বিশ্ববিদ্যালয়, হাসপাতাল নির্মাণ, রাস্তা সংস্কারের একাধিক কাজ হয়েছে বলে দাবি তাঁর। সেই কাজের নিরিখেই আগামী লোকসভা নির্বাচনে এখান থেকে ব্যাপক হারে জয়ের আশা করেন তিনি।  

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে মদ্যপান, বিতর্কের কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা