EVM-র বোতাম টিপে দিল্লির জমিদারদের গদি চূর্ণবিচূর্ণ করার ডাক অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ধুপগুড়ি: বাংলার সব মানুষের টাকা বন্ধ রেখে কী করে ভোট চাইতে আসে বিজেপি? ধূপগুড়ির সভা থেকে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, যেভাবে সাধারণ মানুষকে অত্যাচারিত করেছে, সেটা মনে রেখে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ইভিএমের বোতাম টিপে দিল্লির জমিদারদের গদি চূর্ণবিচূর্ণ করবেন।

এদিন তিনি আরও বলেন, এতদিন রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে বাংলার টাকা বন্ধ করেছে বিজেপি। এখন আপনারা ইভিএমের বোতাম টিপে এদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করবেন। তিনি বলেন,রাজনীতি হওয়া উচিত কর্মের ভিত্তিতে। অন্য বস্ত্র বাসস্থানের ভিত্তিতে নয়। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন , এই কিছু বিজেপি নেতা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার কথা বলছে। আবার কেউ কেউ টাকা বাড়িয়ে দেয়ার কথা বলছেন। লক্ষ্মীর ভান্ডারে ১০ পয়সার অবদান নেই মোদী সরকারের। বাড়ি দেয়া হয়েছে, সেখানে ৬০ শতাংশ দেওয়ার কথা মোদি সরকারের। কিন্তু ১০০ শতাংশ দিয়েছে বাঙলার সরকার। ১০ পয়সাও মোদি দেয়নি। রাস্তা হয়েছে, সেখানেও টাকা দেয়নি। মিথ্যে কথা বলে হলে মামলা করার কোথাও বলেছেন তিনি।

বিজেপিকে রিপোর্ট কার্ড নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিলেন তিনি। ১০-০ গোলে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন তিনি। শুধুমাত্র ধুপগুড়িতে ৮৫ হাজার ৫০০জন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে। ২ লক্ষ ৭৭ হাজার ৭৩ জন স্বাস্থ্য সাথীর সুবিধা পাচ্ছে। ২ লক্ষ ৬৭ হাজার ৯৩৩ জন খাদ্যসাথীতে রেশনের সুবিধা পাচ্ছেন। শেষ ২ বছরে বাঙলার আবাস যোজনায় ৭ হাজার ৭১৩ জন মাথার ছাদ পাকা হয়েছে। আগামীদিনে তৃণমূল ক্ষমতায় এলে সবাই পাকা বাড়ি পাবেন। গ্যাস সংকট নিয়েও সোচ্চার হয়েছেন তিনি। বলেছেন, ১০ বছর আগে রান্নার গ্যাস ছিল ৪০০ টাকা। এখন দাম বেড়ে হয়েছে ১০০০। উত্তরের প্রচার এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?