রাজবংশী সমাজের সঙ্গে বৈঠক সেরেই জনসমুদ্রে ভাসলেন অভিষেক

এদিন অভিষেকের রোড-শো ঘিরে যে উন্মাদনা সাধারণ মানুষের চোখে পড়েছে তা কার্যত বলে দিচ্ছে, এই জেলায় পরিবর্তন এখন শুধুই সময়ের অপেক্ষা মাত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোচবিহারে(Coachbehar) পরিবর্তনের তুফান তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। বাংলা বছরের শেষ দিনে তিনি একদিকে যেমন রাজবংশী সম্প্রদায়ের সঙ্গে সভা করলেন, তেমনি কোচবিহার শহরের বুকে রোড-শোতে(Road Show) জনসমুদ্রে ভাসলেন। দুটি ক্ষেত্রেই তাঁর সঙ্গে ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। উনিশের লোকসভা নির্বাচনে এই কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন বিজেপির সাংসদ নিশীথ প্রমাণিক(Nishith Pramanik)। পরে তিনি হন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও। এবারেও তিনি কোচবিহারে বিজেপির প্রার্থী। সেই তাঁর জেলাতেই এদিন অভিষেকের রোড-শো ঘিরে যে উন্মাদনা সাধারণ মানুষের চোখে পড়েছে তা কার্যত বলে দিচ্ছে, এই জেলায় পরিবর্তন এখন শুধুই সময়ের অপেক্ষা মাত্র।

এদিন সকালে কোচবিহারে এসে উত্তরবঙ্গের ভূমিসন্তান রাজবংশী সমাজের প্রতিনিধি ও নেতাদের সঙ্গে একটি বৈঠকে বসেন অভিষেক। মা-মাটি-মানুষের সরকার বরাবর রাজবংশীদের উন্নয়নে কাজ করেছে। তৃণমূলের দাবি,  বিগত কিছু নির্বাচনে রাজবংশীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, তাঁদের ভুল বোঝাতে সমর্থ হয় বিজেপি। তারপরও এই মানুষগুলির উন্নয়নের স্বার্থে ওই বাংলা-বিরোধী নির্বাচিত জনপ্রতিনিধিরা কোনও কাজ করেননি। এদিনের বৈঠকে অভিষেকের কাছে নিজেদের সেই বঞ্চনার কাহিনি তুলে ধরেন রাজবংশী নেতারা। একই সঙ্গে লোকসভা নির্বাচনে যে রাজবংশী নেতারা তৃণমূলের প্রতিই তাঁদের সমর্থন রাখবেন সেই কথাও তাঁরা জানিয়ে দেন। সেই বৈঠক সেরে অভিষেক কোচবিহার শহরের রোড-শোতে যোগ দেন। শহরের দত্ত পাড়া রোড থেকে বিডিও অফিস পর্যন্ত রোড-শো করেন অভিষেক। আর সেই রোড-শোতেই বাঁধ ভাঙে জনতার ভিড়। ১০ মিনিটের রাস্তা পার হতে ৪০ মিনিট সময় লেগে যায়। কাতারে কাতারে মানুষ বাড়ি থেকে বেড়িয়ে এসে সামিল হন অভিষেকের এই রোড-শোতে।

পুজোর ছুটিতেই দেখা মিলবে নয়া অতিথির, বেঙ্গল সাফারিতে ঠাঁই হচ্ছে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

গলা ব্যাথায় কাহিল? অব্যর্থ দাওয়াইয়ের কাজ করবে রান্নাঘরে থাকা আদা

শনির বক্রীচক্রে ভাগ্য খুলছে ৩ রাশির জাতকদের! কেরিয়ার ও ব্যবসায় মিলতে পারে সাফল্য!

১ অগস্ট থেকেই বদলাবে ভাগ্য! শুক্রের অবস্থান বদলে বিপদ বাড়বে ৪ রাশির জাতকদের

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ