তৃণমূলের জয়ে টুইট অভিষেকের, তোপ গেরুয়া শিবিরকে

দুই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয় নিয়ে টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বালিগঞ্জে(Ballygunge) বাবুল সুপ্রিয় জিতে গিয়েছেন। আসানসোলে(Asansol) শত্রুঘ্ন সিনহা জয়ের দুয়ারে পৌঁছে গিয়েছেন। এই দুই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয় নিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে পরেই টুইট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee)। এদিন তিনি টুইট করে এই জোড়া কেন্দ্রে জোড়াফুলের জয়কে বিদ্বেষকামী এবং অত্যাচারীদের হাত থেকে ভারতকে রক্ষা করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া বলেই চিহ্নিত করেছেন। এদিন তিনি টুইট করে লিখেছেন, ‘আসানসোল ও বালিগঞ্জকে ধন্যবাদ বিদ্বেষকামী এবং অত্যাচারীদের হাত থেকে ভারতকে রক্ষা করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই দুই কেন্দ্রের মানুষের আশীর্বাদ এবং ভালোবাসা আমাদের সঙ্গে আছে। আপনাদের জন্য কল্যাণমূলক কাজ করাই আমাদের অগ্রাধিকারের তালিকায় থাকবে। আগামিদিনে আমরা আরও ভাল কাজ করার আশা রাখি।’

মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই দুই কেন্দ্রের উপনির্বাচনে মাঠে না নামলেও কার্যত এই ভোটযুদ্ধে সেনাপতি হিসাবে মাঠে থেকেছেন অভিষেক। কড়া গরম ও তাপপ্রবাহ উপেক্ষা করেই তিনি বালিগঞ্জ ও আসানসোলে রোড শো করেছেন। দুই কেন্দ্র থেকেই তিনি তৃণমূলকে(TMC) জেতানোর বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপিকে(BJP) ধাক্কা দেওয়ার বার্তা দেন। তাঁর সেই প্রচার মন কেড়েছিল আমজনতার। আর তার রেশই পড়েছে এই দুই কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে। যদিও অভিষেক নিজে আত্মবিশ্বাসী ছিলেন এই দুই কেন্দ্রেই তৃণমূলের জয় নিয়ে। সেকথা তিনি বার বনার বলেছেন বালিগঞ্জ ও আসানসোলের রোড শোতে অংশ নিয়ে। কেননা দুই জায়গাতেই দেখা গিয়েছিল অভিষেকের র‍্যালি ঘিরে জনজোয়ার। সেই সঙ্গে এটাও দাবি করেছিলেন বালিগঞ্জ থেকে ৬০ হাজার এবং আসানসোল থেকে ২ লাখের বেশি ভোট জিতবে তৃণমূল। এদিন ফল প্রকাশ হতেই দেখা ঙ্গেল বালিগঞ্জে তৃণমূল জিতলেও, অভিষেকের লক্ষ্য পূরণ হয়নি। কেননা সেখানে বাবুল জিতেছেন ২০ হাজার ভোটে। তবে আসানসোলে তৃণমূল আড়াই লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিততে চলেছে।

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’