কুলতলিতে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ প্রায় ১৫০, মৃত ১

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের পাখিরালয় গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাদ্যে বিষক্রিয়ার (Food Poisoning) জেরে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ১৫০ জন। বিষক্রিয়ায় ইতিমধ্যে ১ জন নাবালিকার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের পাখিরালয় গ্রামে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কুলতলির পাখিরালায় গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল৷ সেখানেই গ্রামের মানুষজন খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়ার কয়েক ঘন্টা পর ভোর থেকে একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন তাঁরা। অসুস্থদের মধ্যে বহু শিশু ও মহিলা রয়েছেন। এই ঘটনার পর শোরগোল পড়ে যায় এলাকায়। অসুস্থদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কুলতলি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে৷ সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসা শুরু হয় তাদের। বিষক্রিয়ার জেরে এক নাবালিকার মৃত্যু হয়। মৃত নাবালিকার নাম হাফিজা সর্দার। ১১ বছর বয়স তার৷

এই ঘটনা নিয়ে কুলতলি ব্লক স্বাস্থ্য আধিকারিক অয়ন্তিকা মন্ডল জানান, মোট ১৫০ জন অসুস্থকে নিয়ে আসা হয়েছিল৷ অসুস্থদের ৩ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আর ৫ জনকে কুলতলিতে ভর্তি করা হয়েছে৷ ৩০ জন অসুস্থকে পর্যবেক্ষনে রাখা হয়েছে বলে তিনি জানান৷ কিন্তু বেড না থাকায় বেশি জনকে ভর্তি করা সম্ভব হয়নি।

প্রশাসন সুত্রে খবর, কুলতলি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি বহু অসুস্থকে নিমপীঠ ও পদ্মেরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে৷ স্থানীয় এক ব্যক্তি জানান, ভোররাত থেকেই এলাকার বহু মানুষের শারীরিক সমস্যা দেখা দেয়৷ শিশুদের মল হতে থাকে বার বার, সেই সঙ্গে বমিও হতে থাকে তাঁদের। চিকিৎসকরা জানান, খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ধরনের সমস্যা হয়েছে। অন্যদিকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব