এবিভিপির নেত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ, অভিযুক্তকে নিশানা করে জুতো

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য। তারমধ্যেই আরও একটি শ্লীলতাহানীর অভিযোগ উঠল রাজ্যে। দলের নেতার হাতেই হেনস্থার শিকার এবিভিপির (ABVP) নেত্রী। জানা গিয়েছে, এবিভিপির নেত্রী স্বর্ণালী সামন্তকে (Swarnali Samanta)  শ্লীলতাহানী করার অভিযোগ উঠেছে বিজেপির আইটি সেলের (BJP IT Cell) নেতা আকাশ মল্লিকের (Akash Mallick) বিরুদ্ধে। এর প্রতিবাদে বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ের সামনে আকাশকে প্রকাশ্যে জুতো খুলে ধাওয়া করেন বিজেপির ওই নেত্রী।

জানা গিয়েছে, এলাকায় এবিভিপির নেত্রী হিসেবে পরিচিত স্বর্ণালী সামন্ত। তাঁর সম্পর্কে অসম্মানজনক কথা বলার অভিযোগ উঠেছে বিজেপির আইটি সেলের নেতা আকাশ মল্লিকের বিরুদ্ধে। এই বিষয়টি নিয়ে কথা বলতে বৃহস্পতিবার বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ের সামনে আকাশকে ঘিরে ধরেন স্বর্ণালী। সেখানেই উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে। যদিও নিজের ওপরে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আইটি সেলের ওই নেতা। তিনি বলেছেন, তাঁর নামে মিথ্যে কথা বলা হচ্ছে। তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি এই ঘটনার প্রমাণ দেওয়ার কথাও বলেছেন তিনি।

কসবাকাণ্ডের পর কলেজে কলেজে মনোজিৎ মডেলের কথা উঠে আসছে। এই সময়ই গোটা রাজ্য সোচ্চার হয়ে উঠেছে। নারী নিরাপত্তা নিয়ে সব রাজনৈতিক দলগুলো সমস্বরে প্রতিবাদ জানাচ্ছে। তার মধ্যেই বিজেপির অন্দরেও উঠেছে সম্মানহানীর কথা। জুতো হাতে অভিযুক্ত আইটি সেলের নেতার দিকে তেড়ে যেতেও দেখা গিয়েছে। পরে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। কিন্তু কোনও অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত আকাশ মল্লিক।

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র