পরকীয়া থেকে সরে আসায় মহিলাকে অ্যাসিড হামলা, গ্রেফতার প্রেমিক

পরকীয়ায় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন গৃহবধূ। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে ওই বধূর ওপর অ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক যুবকের সঙ্গে পরকীয়ায় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন গৃহবধূ। কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে ওই বধূর ওপর অ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠল তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের মল্লিকপুর এলাকায়। রবিবার ভোরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবকের নাম শাহজাহান মণ্ডল।

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মল্লিকপুরের এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল জয়নগরের শাহজাহান মণ্ডলের। চার মাস ধরে চলছিল তাঁদের প্রেম। কিন্তু এই সম্পর্কের কথা বেশিদিন গোপন ছিল না। ঘটনাক্রমে মহিলার এই পরকীয়া সম্পর্কের কথা জানতে পারেন তাঁর স্বামী। এরপর ওই বধূ পরকীয়া সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চান। আর তার জেরেই ওই মহিলাকে অ্যাসিড ছোঁড়ে প্রেমিক শাহজাহান। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে বারুইপুর কোর্টের মাঠের কাছে ওই গৃহবধূর উপর অ্যাসিড নিয়ে হামলা চালায় তাঁর প্রেমিক। অ্যাসিডের প্রতিক্রিয়ায় মহিলার কপাল, কান ও গলার কাছে বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে। পুড়ে গিয়েছে তাঁর পরনের কাপড়ের বেশ কিছুটা অংশ।

অ্যাসিড হামলার শিকার ওই গৃহবধূর অভিযোগ, সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার জ্রেরে প্রেমিক শাহজাহান তাঁকে খুনেরও হুমকি দিয়েছে। তাঁকে খুন করবে বলে শাহজাহান  বন্দুক ভাড়া করে নিয়ে এসেছে বলে হুমকি দেয়। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে না থাকলে তাঁকে প্রাণে মেরে ফেলবে বলে সে। এরপর বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত ওই মহিলা। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত শাহজাহান মণ্ডল। রবিবার ভোরে তাঁকে কুলতলি এলাকা থেকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিস। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন অভিযুক্ত। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন ওই গৃহবধূ ও তাঁর পরিবার।

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

গণেশ চতুর্থী ২০২৬: গণেশ মূর্তি কেনার সবচেয়ে শুভক্ষণ কবে?

বিপদের সঙ্কেত দিচ্ছে শরীর? হতে পারে ম্যাগনেসিয়ামের ঘাটতি

বুধ-চন্দ্রের অশুভ যোগে কপাল পুড়বে ৩ রাশির জাতকদের, পদে পদে চরম দুর্ভোগ!

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন