চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের মুখে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করল কমিশন, কীভাবে দেখবেন?

নিজস্ব প্রতিনিধি:  ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি করা নামের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা  হয়েছে বুধবার ভোর রাতে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ২২ এপ্রিল ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের তালিকা প্রকাশ করেছে। প্রথম দফার ভোটের ঠিক একদিন আগে এই তালিকা প্রকাশ নিঃসন্দেহে বড় ব্যাপার।  তালিকা প্রকাশের পর অনেকেই মনেই প্রশ্ন জাগছে তালিকায় তাঁদের নাম রয়েছে কিনা সেটা জানবেন কি করে। সেই তথ্যও জানিয়ে দিয়েছে  কমিশন। 

জেনে নিন কী দেখে বুঝবেন আপনার নাম ‘অ্যাডজুডিকেশনে’ আছে…
 যুক্ত  হওয়া নতুন নাম ও ডিলিটেড  অর্থাৎ  বাদ যাওয়া নাম দুটি তালিকাই প্রকাশ করেছে কমিশন।  যে বুথগুলিতে কোনও নামের নিষ্পত্তি নেই সেখানে ক্লিক  করার পর জানানো হচ্ছে  ওই বুথে ট্রাইব্যুনালের মাধ্যমে  নিষ্পত্তি হওয়া কোনও নামের তালিকা নেই।   ভোটাররা এপিক নম্বর দিলেই জানিয়ে দেওয়া হবে  তাঁদের নামের নিষ্পত্তি হয়েছে কি না। 

যদিও কমিশন এখনও পর্যন্ত এটা জানায়নি যে, ট্রাইব্যুনালে কতজনের নাম যোগ হয়েছে বা  কতজনের নাম বাদ গিয়েছে। সব তথ্য পরে জানানো হবে বলেই জানিয়েছে কমিশন। জানা গিয়েছে বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলি  আজ বুধবার সাপ্লিমেন্টারি তালিকা পেয়ে যাবে।

আরও পড়ুন: পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

উল্লেখ্য,  ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যত জনের নামের নিষ্পত্তি করবে, তার মধ্যে যাঁদের নাম বাদ যাবে না, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন। এমনটাই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে নির্বাচন। তার আগেই আজ সেই তালিকা প্রকাশ করা হল। অর্থাৎ যাদের লিস্টে নাম রয়েছে তারা আগামীকাল ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অন্যদিকে  ২৭ এপ্রিল ট্রাইব্যুনাল যাঁদের নামের নিষ্পত্তি করবে তাঁরা ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন।  
 

 

Published by:

Share Link:

More Releted News:

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

বাড়ি বাড়ি নয়, লন্ড্রিতে বসেই চলল ভোটার স্লিপ বিলি, চাঞ্চল্য বারাসতে

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কী কারণ?

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড আলিপুরদুয়ার, প্রশিক্ষণ কেন্দ্রের সিলিং ভেঙে আহত ২বিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ