পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশি অনুমতি না মেলায় আগামী ২৩ এপ্রিল নির্বাচনী সভা করতে বাংলায়  আসছেন না লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। লোকসভার বিরোধী দলনেতার সভার অনুমতি না মেলায় রাহুল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মমতা সরকারের নির্দেশে স্থানীয় প্রশাসন এই সফর হতে দিল না। পুনরায় ২৫ অথবা ২৬ এপ্রিল প্রশাসনিক অনুমতির জন্য কংগ্রেসের পক্ষ থেকে আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।                                 প্রথম দফার ভোটের দিন পশ্চিমবঙ্গে রাহুল গান্ধির পা রাখার কথা ছিল। বৃহস্পতিবার তার দুটি কেন্দ্রে সভা করার কথা ছিল। একটি হুগলি জেলার শ্রীরামপুর এবং অপরটি মেটিয়াবুরুজ(Metiaburuz)। কিন্তু দুটি সবার ক্ষেত্রেই প্রশাসনিক অনুমতি না মেলায় তা বাতিল হয়ে যায়। পার্ক সার্কাসেও আরও একটি সভা করতে আগ্রহী ছিলেন রাহুল গান্ধি।

কিন্তু কলকাতায় বা পশ্চিমবঙ্গে পা রেখে একটি সভা করতে নারাজ রাহুল। তিনি চান একাধিক জনসভা করতে। তাই দ্বিতীয় দফার ভোটের আগে দক্ষিণবঙ্গে অন্তত যাতে দুটি জনসভা করা যায় সেই প্রস্তুতি নিচ্ছে প্রদেশ কংগ্রেস। কিন্তু প্রথম দফার ভোটের দিন বৃহস্পতিবার কংগ্রেসের জনসভায় রাহুল গান্ধি আসতে পারছেন না বৈধ অনুমতি না থাকায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শ্রীরামপুর (Sreerampore)কেন্দ্রে প্রার্থী হওয়ার পর সেখানে সভা করার জন্য রাহুল গান্ধির কাছে আবেদন জানিয়েছিলেন। গত নববর্ষের আগের দিন পশ্চিমবঙ্গে সভা করতে এসে রাহুল গান্ধি পরবর্তী সভার দিনক্ষণ ধার্য করার জন্য প্রদেশ নেতৃত্ব কে নির্দেশ দিয়ে গিয়েছিলেন। এই মত আগামী বৃহস্পতিবার ২৩ এপ্রিল মেটিয়াবুরুজ ও হুগলি জেলার শ্রীরামপুরে রাহুলের সভার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছিল।

দীর্ঘ টালবাহানা চলার পর মঙ্গলবার সন্ধ্যে ছটার পর রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে বিশেষত পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার ওই দুটি জায়গায় রাহুল গান্ধির সভা করার অনুমতি এখনই দেওয়া সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয় প্রদেশ কংগ্রেস বৃহস্পতিবারের নির্ধারিত দুটি নির্বাচনী জনসভা বাতিল করতে। হাতে যেহেতু বেশ কিছুটা সময় রয়েছে তাই প্রথম দফার নির্বাচন পর্ব শেষ হয়ে যাওয়ার পরই আগামী সোমবারের মধ্যে ওই দুটি জনসভা যাতে পুনরায় করার বৈধ অনুমতি পাওয়া যায় তার জন্য আবেদন জানাবে প্রদেশ কংগ্রেস। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় কলিন্স লেনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথসভা করার বৈধ অনুমতি দেয়নি পুলিশ। তাই ক্ষুব্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে চেয়ারে বসে চা খেয়ে জনসংযোগ সেরে বাড়ি ফিরে যান।

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান