আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘এবারের ভোট বাংলার মানুষের আত্মসম্মানের লড়াই’, তৃণমূলের হয়ে প্রচারে আভিনেতা পরমব্রত

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: উত্তাপে ফুটছে বাংলা। চড়া রোদ উপেক্ষা করেই প্রচারের ময়দানে নামছেন তারকারা। তেমনই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী বর্ণালী দে রায়ের সমর্থনে দত্তফুলিয়ায় নির্বাচনী এক প্রচার কর্মসূচিতে যোগ দিতে এসে বাংলার মানুষের ‘আত্মসম্মান ও আত্মমর্যাদা’ রক্ষাকেই এবারের নির্বাচনের মূল সুর হিসেবে চিহ্নিত করলেন বিশিষ্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Actor Parambrata Chattapadhay)।

এদিন নির্বাচনী প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে অভিনেতা আপ্লুত। তিনি বলেন, “এই ভরদুপুরে, কাঠফাটা রোদ উপেক্ষা করে যেভাবে মানুষ জমায়েত হয়েছেন, তা বলে দিচ্ছে যে মানুষ ৪মে’র জন্য তৈরি। এবারের লড়াই কোনো সাধারণ রাজনৈতিক লড়াই নয়, এটি বাংলার এবং বাঙালির আত্মমর্যাদা রক্ষার লড়াই।” তিনি আরও যোগ করেন, নির্বাচনী ফলাফল কী হবে তা ৪ঠা মে গেলেই স্পষ্ট হবে, তবে মানুষের এই সাড়াতেই আসল ইঙ্গিত লুকিয়ে আছে।

বিজেপির হয়ে প্রচারে আসা অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)মন্তব্য “তৃণমূলকে উৎখাত করতে হবে”—এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা অত্যন্ত সংযত এবং গণতান্ত্রিক মনোভাব পোষণ করেন। তিনি বলেন,এটাই তো গণতন্ত্রের মজা। এখানে সবাই নিজের দৃষ্টিভঙ্গি এবং বক্তব্য রাখতে পারেন। মিঠুন চক্রবর্তী তাঁর কাজ করছেন, জুন মালিয়া তাঁর কাজ করছেন, আমি আমার কাজ করছি। আবার অন্য দলের প্রার্থীরাও নিজেদের মতো করে লড়ছেন। এই বৈচিত্র্যই আমাদের গণতান্ত্রিক কাঠামোর সৌন্দর্য।সবশেষে অভিনেতা আবারও ৪ মে দিনটির ওপর জোর দেন। তিনি মনে করেন, বাংলার সাধারণ মানুষ তাঁদের অধিকার এবং মর্যাদার প্রশ্নে যে অনড়, তা ব্যালট বক্সেই প্রমাণিত হবে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ