‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভোট মিটতেই ফের স্বমহিমায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার (২৫ এপ্রিল) তিনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পরামর্শকারী সংস্থা ‘আইপ্যাককে’ চোরাশিকারি বলে আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে আইপ্যাকের লোকজন দেখলে বেঁধে রাখার নিদানও দিয়েছেন। তাঁর ওই নিদান নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে। শাসকদলের তরফে পাল্টা বলা হয়েছে, ‘বিজেপি বান্ধব অধীর বহরমপুর থেকে হারছেন বুঝতে পেরেই উল্টোপাল্টা অভিযোগ তুলতে শুরু করেছেন।’

গত ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের যে ১৬ জেলায় ভোট নেওয়া হয়েছিল তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদের ২২টি বিধানসভা আসনও। পাঁচ বছর আগে ২০২১ সালের নির্বাচনে দলের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদ থেকে খালি হাতে ফিরতে হয়েছিল কংগ্রেসকে।  পরে সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস জয় পেলেও বিধায়ক বাইরন বিশ্বাস যোগ দেন তৃণমূলে। ৩০ বছর পরে আবার বিধানসভা ভোটে লড়াই করছেন কংগ্রেসের লোকসভার প্রাক্তন দলনেতা অধীর। তবে এবার লড়েছেন বহরমপুর থেকে।

এদিন তিনি অভিযোগ করেন, ‘ মুর্শিদাবাদে ভোটে তৃণমূলের ভয়াবহ ভরাডুবি হতে চলেছে। সেটা তৃণমূল নেতৃত্ব ভালভাবেই অনুমান করতে পেরেছেন। তাই ভোট মিটে যেতেই মুর্শিদাবাদে যেখানে যেখানে কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে, সেই সব প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে তৃণমূলের ভোট পরামর্শকারী সংস্থা আইপ্যাক। কংগ্রেসের সম্ভাব্য জয়ী প্রার্থীদের নানা রকম প্রলোভন দেওয়া শুরু হয়ে গিয়েছে।’

এর পরেই আইপ্যাকের লোকজন দেখলে বেঁধে রাখার নিদান দিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, ‘চোরাশিকারি যেমন চুপ করে শিকার করতে মাঠে নামে, এঁরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্কটকালে ময়দানে নেমেছেন। যেখানে যেখানে আইপ্যাক এমন কাজ করতে যাবে, তাঁদের বেঁধে রেখে পুলিশে খবর দিন।’

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়