কমিশন-পুলিশে ভরসা নেই, ভোটারদের জন্য বিশেষ পদক্ষেপ অধীরের

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভরসা নেই নির্বাচন কমিশনের উপর, তাই নিজের থেকেই বড় পদক্ষেপ নিলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। হেল্পলাইন চালু করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। যা একপ্রকার নজিরবিহীন পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। অধীরবাবুর বক্তব্য, ‘নির্বাচনের দিন যাতে কোনও ভোটারকে ভয় দেখাতে না পারে তাই হেল্পলাইন নম্বর চালু করতে চাই। মানুষ আমার কাছে ওই নম্বরে অভিযোগ জানাতে পারবে। ফোন পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’ একই সঙ্গে তিনি শুরু করেছেন হেল্পডেস্কও। কংগ্রেস প্রার্থীর বক্তব্য, ‘কেউ যদি ভোট দানে বাধা দেওয়ার চেষ্টা করে, বাড়ি থেকে বের হতে না দেয়, তা হলে এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। নির্বাচন কমিশন কী করবে? কী করবে না, জানা নেই! ভোটদানে বাধা পাওয়া ভোটারদের পাশে থাকব আমরা। সেই সমস্ত ভোটারদের নিয়ে আসব ভোট দেওয়ার জন্য। কেন্দ্রীয় বাহিনীর উপর নিশ্চয়ই ভরসা আছে। একজন প্রার্থী হিসেবে এই নম্বর চালু করছি। সাধারণ মানুষকেই নম্বর দিয়ে দেব, যাতে তারা কোনও সমস্যায় পড়লে আমাদের জানাতে পারে।’

আরও পডুন: প্রথম দফা ভোটের দোড়গোড়ায় বাংলা, রণকৌশল বৈঠকের ডাক অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচন দু’দফায় হওয়ায় রাজ্যে অশান্তির আশঙ্কা রয়েছে। সতর্ক কমিশন। বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে। যদিও অধীরের এই পদক্ষেপকে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। বহরমপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, ‘নির্বাচন কমিশনকে ব্য়বহারের ছক অধীর চৌধুরীর। সেই মতো স্ট্র্যাটেজি তৈরি করছেন তিনি। এর আগে একাধিক ফেজে ভোট হওয়ায় মানুষের সমস্যা তৈরি হয়েছে। বহরমপুরে যতবার ভোট হয়েছে মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছেন। ৮০ শতাংশের উপরে ভোট পড়েছে। মানুষকে এই নির্বাচনের আগে কী বলবে, সেটাই এখন বুঝতে পারছেন না অধীরবাবু। তিনি এতদিন সাংসদ থেকে বহরমপুরের কোনও উন্নয়ন করেননি। এখন কীভাবে ভোট চাইতে যাবেন, তারই কৌশল খুঁজে ভুলভুাল নম্বর দিয়ে মানুষকে ভোটের সময়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন উনি।’

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল