আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশে তথ্য প্রযুক্তিতে বিপ্লব এসেছে রাজীব গান্ধীর হাত ধরে : অধীর

নিজস্ব প্রতিনিধি:ভারতবর্ষের তথ্য প্রযুক্তিতে বিপ্লবে এসেছিল রাজীব গান্ধীর হাত ধরে। আর সেই সময় সেই তথ্য প্রযুক্তি বিপ্লবের বিরোধিতা করেছিলেন আজকের বিজেপি নেতারা । শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ফাইভ জি নেটওয়ার্কের শুভ সূচনা করার পর ,এভাবেই নিজের প্রতিক্রিয়া দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে 5G পরিষেবা অবশ্যই প্রয়োজন আমাদের দেশেও। তবে এই বিষয়ে প্রথমত বিশেষজ্ঞদের অনুমতি প্রয়োজন। বিশেষজ্ঞরা যেমন বলছেন যে এই 5G পরিষেবা চালু হলে, বিমান পরিষেবার মতো নানা বিষয়ে এর প্রভাব পড়তে পারে। অন্যদিকে বেসরকারি সংস্থা গুলোর পরিষেবা উন্নত করার ক্ষেত্রে এই প্রচেষ্টা চলছে। BSNL এর মতো সরকারি সংস্থাগুলোর অবস্থা দিনে দিন অবনতির দিকেই যাচ্ছে। তাই সব আগে দেশের সরকারি সংস্থাগুলোর বিষয় বিবেচনা করে তবেই, এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিৎ বলে নিজের অভিমত প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)। প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করেন আজ যে ধরনের উন্নতি হচ্ছে দেশে তার বিরোধিতা তারা কখনোই করেন না, কিন্তু এই সবই হয়েছিল রাজীব গান্ধীর(Rajib Gandhi) হাত ধরে। আজ নরেন্দ্র মোদী টেক্সসেভি পলিটিশিয়ান হয়ে এই সবে গা ভাসাতে চাইছেন। প্রযুক্তির উন্নয়নকে নিজেদের প্রচারের এবং ক্রেডিট নেওয়ার জন্যে হাতিয়ার করতে চাইছেন।

অধীরবাবুর অভিযোগ হল, বেসরকারি সংস্থাগুলিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদের বিশেষ সুযোগ পাইয়ে দেওয়া হচ্ছে। অথচ বিএসএনএল বা সরকারি সংস্থাগুলিকে কোন ভাবে গুরুত্ব না দেওয়ায়, বিএসএনএল(BSNL) মোবাইল সেটে এখনো থ্রি জি নেটওয়ার্কের বেশি কাজ করে না।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ