অন্ধ তৃণমূল বিরোধিতায় ডুবলেন অধীর, শূন্যই থেকে গেল বাম

অধীর অটুট থেকেছেন মমতা ও তৃণমূল বিরোধিতায়। আর তার মাশুল গুণতে হল তাঁকেই। বাংলা থেকে শূন্যই থেকে গেল বামেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম জমানা থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury) ছিলেন অন্ধ মমতা বিরোধী। রাজ্যে পরিবর্তনের পরেও সেই মমতা বিরোধিতার পথ থেকে সরে আসেননি তিনি। বিজেপির(BJP) জমানাতেও সেই ছবিতে বদল আসেনি। অধীর অটুট থেকেছেন মমতা ও তৃণমূল(TMC) বিরোধিতায়। আর তার মাশুল গুণতে হল তাঁকেই। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে পরাস্ত হলেন ৫ বারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। জিতলেন দেশের প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। অধীরের সঙ্গে সঙ্গে ডুবেছেন বামেরাও(Left)। বাংলা(Bengal)থেকে এবারেও তাঁদের ঝুলি শূন্যই থেকে গেল।

উনিশের ভোটে বাংলা থেকে কংগ্রেস পেয়েছিল ২টি আসন। বামেরা ছিল শূন্য। এবারে সেই জায়গায় দেখা গেল বামেদের ঝুলি খালিই থেকে যাচ্ছে। আর টিম টিম করে জ্বলছে কংগ্রেসের প্রদীপ। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রটি গতবারও তাঁরা পেয়েছিল, এবারেও তাঁরাই ধরে রাখলেন। এ রাজ্যে সেই হিসাবে বাম-কংগ্রেস জোটের প্রাপ্তি মাত্র ১টি আসন। যদিও বেশ কিছু আসনে তাঁরা বিজেপি বিরোধী ভোটে থাবা বসিয়ে তৃণমূলের যাত্রাভঙ্গ করেছে। আর ঠিক ২ বছর বাদে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই নির্বাচনে কংগ্রেসের শক্তি কমে যাওয়া আর বামেদের ঝুলি শূন্য থাকা দুই দলকেই কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিল।  

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের জেরে রাতারাতি বদলে গেল হোটেল-রেস্তরাঁর চেহারা

১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন, ক্ষতবিক্ষত দেহ ছিঁড়ে খেল কুকুর, গ্রেফতার ৩ কিশোর

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

বিধাননগরে নতুন ট্র্যাফিক কন্ট্রোলের উদ্বোধনে শুভেন্দু অধিকারী

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! পুজোর মুখে খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল-এক্সপ্রেস 

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি