দীর্ঘদিনের দাবি পূরণ, সন্দেশখালির বাসিন্দাদের জমির পাট্টা প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি : শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালি। এই পরিস্থিতিতে সন্দেশখালির ৪৫ জনকে জমির পাট্টা দিল প্রশাসন। বসিরহাটের রবীন্দ্রভবনে এই পাট্টা প্রদান করা হয়। জমি পাট্টা হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দারা।

এদিন বসিরহাট মহকুমার দশটি ব্লকের ৩৬৫ জনকে জমির পাট্টা প্রদান করা হয়। এই দশটি ব্লকের মধ্যে রয়েছে সন্দেশখালি এলাকাও। সন্দেশখালির বাসিন্দা ৪৫ জনের হাতে এই জমির পাট্টা তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই ৪৫ জন জমির পাট্টা হাতে পাননি। দীর্ঘদিন পর জমির পাট্টা হাতে পেয়ে স্বভাবতই খুশি এলাকার বাসিন্দা। তাঁদের মতে, এটা তাঁদের দীর্ঘদিন দাবি ছিল। শেষ পর্যন্ত প্রশাসন তাঁদের সেই আশা পূরণ করেছে। এদিনের পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমাশাসক আশিস কুমার, রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, দমকল মন্ত্রী সুজিত বসু সহ ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা।

এদিন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক কিরিটি প্রসাদ সিনহা জানান, চলতি বছর ১৫৭৬ জনকে জমির পাট্টা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন ব্লকে কাজ শুরু হয়েছে। সন্দেশখালি ব্লককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই এলাকা থেকে প্রচুর অভিযোগ জমা পড়েছে। সেই সব অভিযোগ খতিয়ে দেখে আমরা ধীরে ধীরে জমির পাট্টা দেওয়ার কাজ করছি।

উল্লেখ্য, সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শেখ শাহাজাহান যখন জানুয়ারি মাস থেকে নিখোঁজ ছিলেন, সেইসময় তৃণমূলের সেই নেতার বিরুদ্ধে বিঘার পর বিঘা জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ সামনে আসার পর নড়েচড়ে বসেন প্রশাসনের কর্তারা। যাদের জমি হাতিয়ে নেওয়া হয়েছে, তাদের জমি ফিরিয়ে দিতে উদ্যোগ নেয় প্রশাসন। কিছুদিন আগেই শেখ শাহজাহানের দখল করা মাঠ ফিরিয়ে দিল পুলিশ। টুর্নামেন্ট করার নাম করে শাহজাহানবাহিনী মাঠ করে রেখেছিল। পুলিশ প্রশাসনের তৎপরতায় সেই মাঠ ফিরিয়ে দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের।

শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে পুজো করুন এই ৪ পবিত্র গাছের, ফিরবে সৌভাগ্য

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের