ভোট ঘোষণার পর সতর্ক প্রশাসন, স্টেশনে স্টেশনে তল্লাশি অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোট ঘোষণার পরেই তৎপর হয়েছে প্রশাসন। সোমবার সকাল থেকেই ব্যান্ডেল, শিয়ালদা স্টেশন সহ একাধিক স্টেশনে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জিআরপি ও আরপিএফের পক্ষ থেকে এই অভিযান চলছে। যাত্রীদের ব্যাগ পরীক্ষাও করা হচ্ছে। ভোটমুখী বাংলায় সতর্ক প্রশাসন। স্টেশনে যাত্রীরা আসলেই নজরে রাখা হচ্ছে। কাউকে সন্দেহ হলেই ব্যাগ খুলে দেখা হচ্ছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদও চলছে। সোমবার সকাল থেকে শিয়ালদা, ব্যান্ডেল, হাওড়া স্টেশন সহ বড় বড় স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। কোথাও যাতে কোনও নিরাপত্তায় ফাঁক না থাকে সেদিকে কড়া নজর রাখা হয়েছে।

জানা গিয়েছে, ২৩, ২৯ এপ্রিল ও ৪ মে গণনা পর্যন্ত নির্বাচন পর্বে রাজ্যে শান্তি বজায় রাখার জন্য ২ লক্ষ আধা সেনা চাইল নির্বাচন কমিশন! প্রতি বুথে ২০০০-এরও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হতে পারে বলে মনে করছে কমিশন। সেই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে ভোট ঘোষণার আগেই ৪৮০ কোম্পানি বাহিনী এসে গিয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে রুট মার্চ শুরু হয়ে গিয়েছে।  এবার ভোট অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্য নির্বাচন কমিশনের। ভোট ঘোষণার দিনেও সেই কথা বার বার বলতে শোনা গিয়েছে।

রাজ্যের কোনও জায়গাতে যাতে কোনওরকম অশান্তি বা সমস্যার সৃষ্টি না হয়, তার দিকেও নজর রাখা হচ্ছে। স্টেশন থেকে যাতে কোনও আগ্নেয়াস্ত্র ঢুকতে না পারে, সেদিকেও নজর রাখা হচ্ছে। সবদিক থেকে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ