২০২৫ সালে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বদল, বড় ঘোষণা পর্ষদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে  উচ্চ মাধ্যমিক। পরীক্ষার প্রথম  দিনেই অ্যাডমিট কার্ড নিয়ে  শুরু হয় বিভ্রাট। শুক্রবার পুরাতন মালদার মাধাইপুর এ আর হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সঠিক পরীক্ষা কেন্দ্রে না গিয়ে ভুল করে মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে পরীক্ষা দিতে চলে যায়। সেখানে গিয়ে পরীক্ষার্থীরা দেখতে পায় সেখানে তাদের কোন স্কুলের নোটিশে নাম নেই বা এখানে কোন পরীক্ষার সিট পড়ে নি।এর ফলে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়ে এবং মানসিকভাবে ভেঙে পড়ে। অবশেষে পরীক্ষা শুরু হওয়ার শেষ মুহূর্তে জানতে পারে তাদের পরীক্ষা কেন্দ্র পড়েছে মঙ্গলবাড়ী ওসমানিয়া হাই মাদ্রাসায়।

এই ঘটনার পরেই নড়েচড়ে বসল উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, আগামী বছর থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে কোন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেবেন। এতদিন ধরে স্কুলগুলো জানিয়ে দিত ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রের নাম। কিন্তু পরীক্ষার শুরুর দিনেই  মালদহ জেলায় একটা ঘটনার জেরে আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডে লেখা থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম। তাতে আর কোন অসুবিধায় পড়তে হবে না  পরীক্ষার্থীদের।

এদিন শুধু মালদায় নয় পরীক্ষা কেন্দ্র বদল নিয়ে উত্তেজনা তৈরি হয় লেকটাউন আদ্যনাথ শিক্ষা নিকেতনের উচ্চ মাধ্যমিকের ছাত্রদের। পরীক্ষার আগে স্কুলের প্রধান শিক্ষক জানায়  তাদের স্কুলের সিট পড়েছে বাঙ্গুর বয়েজ হাইস্কুলে সেই মতো সমস্ত পরীক্ষার্থীরা সকাল সকাল ওই স্কুলে উপস্থিত হন কিন্তু গিয়ে দেখা যায় ওই স্কুলের সিট তাদের পড়েনি ছাত্র-দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় । বাঙুর বয়েসের স্কুলের পক্ষ থেকে জানানো হয় পাতিপুকুর আদ্যনাথ শিক্ষা মন্দিরের স্কুলের সিট পড়েছে পল্লীশ্রী হাইস্কুলে। এই ঘটনা শোনার পর লেকটাউন থানা এগিয়ে আসে গাড়ির ব্যবস্থা করে ছাত্রদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তাই পরের বছর যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না  ঘটে সেইজন্য চলতি বছরই নয়া ব্যবস্থা নিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্ষদ।

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর