লুকিয়ে বাংলা থেকে নেপাল যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার আফগান নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নেপাল যাওয়ার পথে ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার এক আফগান নাগরিক। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় বন্ধুকেও। পুলিশের দাবি, ধৃত আফগান যুবক আবদুল্লা খানের বিরুদ্ধে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO)-এর তরফে লুক আউট সার্কুলার জারি ছিল। তাঁর হেফাজত থেকে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

তদন্তকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ভারতে থাকার সুযোগ নিয়ে টাকা দিয়ে বেআইনি পদ্ধতিতে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন ওই আফগান নাগরিক। হাওড়ার শিবপুরে থাকতেন আবদুল্লা। তাঁর ভারতীয় বন্ধু শঙ্কর বণিক বিধাননগরের দত্তাবাদের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবদুল্লা ও শঙ্কর নেপাল হয়ে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যে রবিবার পানিট্যাঙ্কি স্থলবন্দরের অভিবাসন দফতরে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য যান তাঁরা। নথি যাচাইয়ের সময় আধিকারিকরা FRRO-র তথ্যভাণ্ডারে আবদুল্লার বিরুদ্ধে লুক আউট নোটিস দেখতে পান। এরপর দু’জনকেই আটক করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। পরে জেলা পুলিশ, কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাঁদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। তদন্তের পর জাল নথি তৈরি, প্রতারণা, ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্ট এবং আধার আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

হাওড়ারা দেউলটি এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টেশন! নামবদলের দাবি রাষ্ট্রপতি দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ