ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও দর্শনীয় স্থান কালীঘাট মন্দির। প্রতিদিনই হাজার হাজার ভক্তের সমাগম হয় এখানে। বিশেষ তিথি ও উৎসবের দিনে ভিড় আরও বেড়ে যায়। সেই কথা মাথায় রেখে মন্দির ও দর্শনার্থীদের নিরাপত্তা জোরদারে এবার বিশেষ পদক্ষেপ করল প্রশাসন। পৃথক পুলিশ ফাঁড়ি গঠনের পর কালীঘাট মন্দিরে শুরু হল এনএসজি-র বিশেষ রেইকি ও মহড়া।

সোমবার ১৩ সদস্যের এনএসজি-র একটি দল কলকাতা পুলিশের বিশেষ দলের সঙ্গে কালীঘাট মন্দির চত্বরে পৌঁছয়। দলে ছিলেন এক জন ইউনিট অফিসার, দু’জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার এবং ১০ জন কমান্ডো। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মন্দির চত্বরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তাঁরা। থার্মাল স্ক্যানার ব্যবহারের পাশাপাশি মন্দিরের ত্রিমাত্রিক ছবিও তোলা হয় বলে জানা গিয়েছে। এনএসজি সদর দফতরের নির্দেশে ২৪ থেকে ২৭আগস্ট পর্যন্ত এই বিশেষ নজরদারি চলবে। মহড়ায় অংশ নেয় কলকাতা পুলিশ, এসটিএফ এবং কলকাতা পুলিশের কমান্ডো ইউনিটও। মন্দির কমিটির কাছ থেকে বর্তমান নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও বিস্তারিত তথ্য নেওয়া হয়।

আরও পড়ুনঃ মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

এর আগে কালীঘাট মন্দিরের জন্য পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছিল লালবাজার। দর্শনার্থীদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাব্য নাশকতা বা জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিল কলকাতা পুলিশ।

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়িতে মিলল রহস্যজনক ৩০ বস্তা, খুলতেই টাকার পাহাড়

চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ