এই মুহূর্তে

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

নিজস্ব প্রতিনিধি: শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পা রেখেছিলেন ফুটবলের যুবরাজ লিওনেল মেসি। আর তাঁকে দেখতে ভিড় করেছিলেন ফুটবল ভক্তরা। কিন্তু সঠিকভাবে দেখতে পাননি ফুটবল যুবরাজকে। তার ফলে ভাঙচুর, তছনছ করা হয় যুবভারতী। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ততক্ষণে ঘুম ভেঙে উঠে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করল পুলিশ। যদিও তার বেশ কিছুক্ষণ পর রাজ্যপাল সিভি আনন্দ বোস দাবি তুললেন অবিলম্বে গ্রেফতার করতে হবে শতদ্রু দত্তকে। বাংলা সম্পর্কে তিনি যে খবর রাখেন না সেটা আবার সামনে চলে এল।

এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী জানালেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার সকালে যে ‘অব্যবস্থা’ হয়েছে সেটার জন্য তিনি ‘স্তম্ভিত এবং বিচলিত’। এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গড়েছেন মুখ্যমন্ত্রী। তদন্তের নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় এবং মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব। এই পরিস্থিতিতে রাজ্যপালের বিষয়টি ধামাচাপা দিতে মাঠে নেমে পড়ে বিজেপি নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বাংলার সাংসদ সুকান্ত মজুমদার বিধাননগর পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি তুললেন, অবিলম্বে গ্রেফতার করতে হবে দমকলমন্ত্রী সুজিত বসু এবং ক্রীড়া যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসকে।

অন্যদিকে এই দিনটি কলকাতার ফুটবলপ্রেমী মানুষের জন্য একটি অন্ধকার দিন বলে সপর চড়ান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল স্পষ্ট জানান, অনুষ্ঠানের আয়োজক এবং স্পনসরদের চরম অব্যবস্থা এই পরিস্থিতির জন্য দায়ী। পুলিশও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও, তাঁর পুলিশ ব্যর্থ হয়েছে। এই ঘটনায় অনুষ্ঠানের আয়োজক ও স্পনসরদের গ্রেফতার করতে হবে, টিকিট কিনে হয়রান হওয়া দর্শকদের টাকা ফেরত দিতে হবে, স্টেডিয়াম ও সরকারি সম্পত্তির ক্ষতির জন্য আয়োজকদের উপর জরিমানা করতে হবে, গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করতে হবে, দায়িত্বে অবহেলা করা পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করতে হবে এবং ভবিষ্যতে বড় জমায়েতের ক্ষেত্রে বাধ্যতামূলক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চালু করতে হবে। যদিও ততক্ষণে মুখ্যমন্ত্রীর নির্দেশে সব করা হয়।

এছাড়া কলকাতায় সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান, এই ঘটনার দায় সম্পূর্ণভাবে অনুষ্ঠানের আয়োজক ও ব্যবস্থাপনার। ইতিমধ্যেই মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষ হলে দর্শকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও দেখা হবে। তবে সমস্ত কিছু মোকাবিলা করেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তিনি একটি ভিডিও সামনে এনে দেখান, গেরুয়া পতাকা নিয়ে কিছু লোকজন গণ্ডগোল করছে। দেবাংশুর কথায়, ‘‌এই গেরুয়া পতাকা হাতে নিয়ে ঘোরা লোকজন কারা?‌ সামনে বিধানসভা নির্বাচন আছে বলেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভাঙচুর করতে থাকে। বিজেপি বাংলার বদনাম করতে যে কোনও স্তরে নামতে পারে।’‌ সুতরাং প্রশ্ন উঠছে, এই ঘটনার নেপথ্যে কি বিজেপির হাত রয়েছে?‌ তদন্ত করে দেখছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সখেরবাজার শিবকালী মন্দিরে দুঃসাহসিক চুরি, লুট প্রণামির বাক্স, সোনার জিভ

উল্টো স্রোতে হেঁটে স্বর্নিভরতার পথ দেখাচ্ছেন ভাঙড়ের ২ মোমো দিদি

উইকেন্ডে ঘোরার দারুণ সুযোগ করে দিল ভারতীয় রেল! যাত্রা শুরু শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের

সুতি থানার অভিযানে উদ্ধার ১ লক্ষ ভারতীয় জাল নোট, ধৃত ২, চাঞ্চল্য পুলিশ মহলে

দৃষ্টিহীন ভোটারকে SIR শুনানির নোটিস, প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ