মোদির সভায় এসেই চুমুক ‘তাড়ি’র ভাঁড়ে, মুখ পুড়ছে পদ্মের

‘তাড়ি’র ভাঁড়ে চুমুক দিচ্ছেন নরেন্দ্র মোদির সভায় আসা বিজেপির অন্ধ ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই কার্যত মুখ পুড়ছে পদ্মের।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ কি দশা বিজেপি(BJP)! তোমার হৃদযন্ত্র নরেন্দ্র মোদির(Narendra Modi) সভায় আসা অন্ধ ভক্তেরা(Supporters) কিনা সভা সেরেই চুমুক দিচ্ছে ‘তাড়ি’র ভাঁড়ে। হ্যাঁ এই ছবিই এদিন দেখা গেল নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের(Krishnanagar) বুকে। এখানে এদিন অর্থাৎ ২ মার্চ ছিল মোদির সভা। সেই সভাতে ভাল ভিড়ও হয়েছিল। কিন্তু সেই সভার মাঝেই দেখা গেল সভাস্থলের পাশেই থাকা চার্চগলিতে দেদারে বিক্রি হচ্ছে দেশী মদ ‘তাড়ি’(Taree)। আর সেই ‘তাড়ি’র ভাঁড়ে চুমুক দিচ্ছেন সভায় আসা বিজেপির অন্ধ ভক্তরা। সেই ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমের হাতে আসতে বিন্দুমাত্র সময় লাগেনি। ছবি ছড়িয়ে পড়তেই কার্যত মুখ পুড়ছে পদ্মের। বিজেপি বিরোধীদের দাবি, সভায় লোক হবে না বুঝে ‘তাড়ি’র লোভ দেখিয়ে সভায় লোক এনেছিল পদ্মপার্টি। তবে গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

জানা গিয়েছে, গতকাল হুগলি জেলার আরামবাগে সভা করেছিলেন মোদি। কিন্তু সেই সভায় ভিড় সেই অর্থে জমাটই বাঁধেনি। মেরেকেটে তা হাজার ৫০’র কাছাকাছি ছিল। যদিও সভায় ২ লক্ষ মানুষ আনার টার্গেট ঠিক করে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু সভা সেভাবে জমাট না বাঁধায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বকে। এরপরেই এদিন কৃষ্ণনগরের বুকে জমজমাট ভিড়ের ছবি যে মুহুর্তে বঙ্গ বিজেপির অস্বস্তি কাটিয়ে তুলতে শুরু করেছিল সেই সময়েই তাঁদের মুখ পুড়িয়ে দিল ‘তাড়ি’তে চুমুক দেওয়ার ঘটনা। শহরের চার্চের গলিতে নেই নেই করে এদিন জন সতেরো আর সভাস্থলের এদিক ওদিক করে আরও জন কুড়ি মানুষ তাড়ি নিয়ে বসেছিলেন। এদিন মোদির সভা শেষ হতেই সবারই তাড়ির কলসি শেষ। তাড়ি বিক্রেতাদের দাবি মোদির সভা থেকে আসা বিজেপির লোকজন লাইন দিয়ে খেয়ে গিয়েছে। এক একজন ৩-৪ গ্লাস করেও খেয়েছে। আর সেই সব ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে যা মুখ পোড়াচ্ছে বিজেপির।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের