নাটক শেষ! মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে যোগ দিলেন চন্দ্রিমা

Share:

নিজস্ব প্রতিনিধি: নাটকের যবনিকা পতন। কালীঘাট তৃণমূলের শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দলে যোগ দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত চন্দ্রিমাও নিঃসঙ্গ করে দিলেন তৃণমূলনেত্রীকে। আজ, শনিবার রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে। তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা। সঙ্গে দলের সমস্ত শাখা সংগঠনের পদ থেকে অব্যাহিত দিতে মমতাকে চিঠিও দিয়েছেন তিনি। এই পদ ছাড়ার বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, ‘আমি আনুগত্য দেখানোর চেষ্টা করেছিলাম। কোথাও খামতি ছিল না। আমি এ ব্যাপারে নিজের কাছে পরিষ্কার। কিন্তু দেখলাম, সেটাই প্রশ্নচিহ্নের মুখে পড়ল। তৃণমূল ভবনে গতকাল যা ঘটেছে, সেটা নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম, উনি আমাকে বললেন, ভবনটা ওদের হাতে তুলে দিলে? আমি তো কিছুই তুলে দিই নি। সেই ক্ষমতা নেই আমার কাছে। প্রতিদিন যতক্ষণ থাকি তৃণমূল ভবনে, ততক্ষণই ছিলাম। আমার কাছে কেউ আসেনি। আমার সঙ্গে ওদের দেখাও হয়নি।’

আরও পডুন: মমতাকে দলনেত্রী হিসেবে মানেন না, ইস্তফাপত্রে বুঝিয়ে দিলেন চন্দ্রিমা

এই যুক্তি দেখিয়েই দলের পদ ও মমতাকে ছেড়েছেন তিনি। তারপরেই দেখা গেল, সোজা রাজ্য বিধানসভায় পা রেখেছেন চন্দ্রিমা। আর সেখানে গিয়েই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী। এরপর আর কারোর বুঝতে অসুবিধা রইল না, ভবন দখলের বিষয়টি ছিল আদপে অজুহাত! রাজনৈতিক মহলের মত, চন্দ্রিমাও মমতাকে ধাক্কা দিয়ে বিদ্রোহী শিবিরে যাওয়ার পথ খুঁজছিলেন। আর গতকাল, শুক্রবার মেট্রোপলিটন কাণ্ডের পর সেই সুযোগ পেয়ে কালীঘাট পক্ষকে ছুড়ে ফেলে দিয়ে ঋতব্রত-ফিরহাদদের শিবিরে মিশে গেলেন চন্দ্রিমা। কিন্তু কেন তড়িঘড়ি শিবির বদল তাঁর? সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের দুর্নীতি সংক্রান্ত ফাইল খোলার কথা কিছুদিন আগেই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের জমানায় স্বাস্থমন্ত্রী ছিলেন চন্দ্রিমা। কোনও দুর্নীতির খোঁজ পেলে চন্দ্রিমাকে নিয়ে টানাপোড়েন হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই নিজের পিঠ বাঁচাতেই ঋতব্রতদের ‘আসল তৃণমূলে’ যোগ দিয়েছেন চন্দ্রিমা।

পড়াশোনা করিয়ে কনস্টেবল বানালেন স্বামী, চাকরি পেতেই প্রেমিকের হাত ধরে পালালেন পুলিশ স্ত্রী

‘গ্রামে রাস্তা সারানো থেকে পুকুর পরিষ্কার, সবটাই করেছি,’ নজরুল মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

বাড়িতে বানান বেলুচিস্তানের জনপ্রিয় পদ আলু কিমা, জানুন সহজ রেসিপি

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ