Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিবপুরের পরে রিষড়ায় অশান্তি, সুপরিকল্পিত চক্রান্তই মনে করছে রাজ্য প্রশাসন

হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মিশ্র বসতি অঞ্চলে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুর ও রিষড়ায় গোষ্ঠী সংঘর্ষের পিছনে সুপরিকল্পিত চক্রান্ত রয়েছে বলেই মনে করছেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। রাজ্যে অস্থিরতা তৈরি করে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাওয়ার পথ প্রশস্ত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছেন শীর্ষ আমলারা। রিষড়ার ঘটনার পরেই রবিবার রাতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিশেষ নজরদারি চালানোর জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের নবান্নের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ধর্মীয় এবং রাজনৈতিক মিছিলের অনুমতি না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ আমলা রবিবার রাতে বলেন, ‘পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার গভীর ষড়যন্ত্র চলছে। মূলত ধর্মের বিষ ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে দুটি শিবির। দুই শিবিরের লক্ষ্য একটাই, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির দোহাই পেড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রীয় সরকারকে সুযোগ করে দেওয়া।’ সূত্রের খবর, রিষড়ায় নির্ধারিত সময়ের পরে কেন মিছিল শুরু করা হয়েছিল এবং মিছিল শেষের সময়সীমা কেন মেনে চলা হলো না, তা নিয়ে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত জাভালগির কাছে রিপোর্টও তলব করা হয়েছে।

শিবপুর এবং রিষড়ায় যেখানে রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনা ঘটেছে তা মিশ্র এলাকা হিসেবেই পরিচিত। দুই এলাকাতেই যেভাবে দুই গোষ্ঠী পরস্পরকে লক্ষ্য করে প্রচুর পরিমাণ ইটবৃষ্টি করেছে এবং সম্পত্তিতে অগ্নিসংযোগ করেছে তাতে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা নিশ্চিত, পূর্ব পরিকল্পনা ছাড়া এই ঘটনা সম্ভব নয়। জেলার গোয়েন্দারা কেন অশান্তির খবর আগাম পেলেন না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব