চুরির পর বাড়িতে আগুন লাগিয়ে পালাল চোরেরা!

রাতের অন্ধকারে বাড়িতে চুরি করতে এসে বাড়ির আসবাবপত্রে আগুন ধরিয়ে পালাল চোর। অল্পের জন্য রক্ষা পেল আশপাশের বাড়িঘর।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: রাতের অন্ধকারে বাড়িতে চুরি করতে এসে বাড়ির আসবাবপত্রে আগুন ধরিয়ে পালাল চোর। অল্পের জন্য রক্ষা পেল আশপাশের বাড়িঘর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার ঘেড়া গ্রামে। বাড়ির মালিক আব্বাস আলী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। বাড়িতে শুধু স্ত্রী মর্জিনা খাতুন থাকছিলেন। কিন্তু বুধবার রাতে তিনি বাড়ি ছিলেন না। ফলে ফাঁকা বাড়ির সুযোগে চোরের দল ছাদের দরজা ভেঙে ঘরে ঢোকে। ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র এবং নগদ কিছু টাকা নিয়ে চম্পট দেয়। কিন্তু পালানোর আগে চোরেরা ওই বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যায়।

ফলে দাউ দাউ করে জ্বলে ওঠে ওই বাড়ি। বৃহস্পতিবার ভোররাতে প্রতিবেশীরা লক্ষ্য করেন আব্বাস আলীর বাড়িতে আগুন জ্বলছে। পাশের বাড়িটিতেই আব্বাসের ভাই থাকেন। তাঁরাও ছুটে আসেন। এলাকাবাসীরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। পরে পুলিশ ঘরের তালা খুলে দেখেন সমস্ত আসবাবপত্র খোলা এবং পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরিবারের দাবি, আগুনে বাড়িতে থাকা ধান, চাল, এবং প্রয়োজনীয় কাগজপত্র-সহ মূল্যবান জিনিস পত্র পুড়ে গিয়েছে। তবে চোরেরাই আগুন লাগিয়েছে নাকি অন্যকোনও কারণে আগুন লেগেছে সেটা জানতে তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

বিপাশার পরামর্শেই কি ছোট কন্যার নাম ‘দেবী’ রাখলেন দীপিকা? জোর চর্চায় নায়িকার মন্তব্য

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ