সময় শেষ, তাও কেন চলবে পৌষমেলা? পুলিশ সহ মাঠে হাজির কাজল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- শেষ হয়ে গিয়েছে সময়সীমা। তারপরেও দেদার চলছে পৌষমেলা। সাথে জমছে মানুষের ভিড়। সময় পেরিয়ে গেলেও কেন চলছে এই মেলা? প্রশ্ন তুলে পুলিশ নিয়ে সটান মাঠে হাজির হলেন জেলা সভাধিপতি কাজল শেখ।

২৩ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত মেলা চলার কথা ছিল। অর্থাৎ, ৬ দিনের জন্য ছিল খাতায়-কলমে অনুমতি। কিন্তু, মেয়াদ শেষ হলেও এখনও মেলার মাঠে খোলা রয়েছে অধিকাংশ দোকান। যদিও প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল কোনও ভাবেই বেধে দেওয়া গাইডলাইনের অমান্য করা যাবে না। কিন্তু, তারপরেও মেলা চলায় চাপানউতোর তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।

আজ সকালে পুলিশ নিয়ে ময়দানে যান কাজল শেখ। কথা বলেন দোকানদারদের সঙ্গে। নির্দেশ পেয়ে তড়িঘড়ি বন্ধ করা হয় অনেক দোকানই। ফাঁকা করা হয় মাঠ। পুরো এলাকা ঘুরে দেখেন পুলিশ কর্তারাও। কাজল শেখ জানান, “আমাদের সবরকমেরই আছে। কোনও কোনও ক্ষেত্রে কিছু রূপ দেখানোর প্রয়োজন পড়ে। দোকানদারদের কাল রাতেই উঠে যেতে বলা হয়েছিল। বিশ্বভারতী কর্তৃপক্ষ, ট্রাস্ট, পুলিশের পক্ষ থেকে অনুরোধও করা হয়েছিল। রাত ১২টার পর যাতে আর কেউ না থাকে সে কথা বলা হয়েছিল। কয়েকটা দোকান খোলা ছিল। তাঁদের বন্ধ করার কথা বলা হয়েছে। কারণ আমাদের আগের মিটিংয়ে ঠিক হয়েছিল যাঁরা কথা শুনবে না তাঁদের ব্ল্য়াকলিস্ট করা হবে। প্রয়োজনে পুলিশ-প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

প্রসঙ্গত, শীতকাল সাথে অন্তরঙ্গ ভাবে জুড়ে আছে বীরভূমের পৌষমেলা। হাতের নানা রকমের কাজ সহ বাউল গান, সব কিছুতেই মধুর হয়ে ওঠে গোটা পরিবেশ। তাই এই সুমধুর পরিবেশ থেকে ছুটে আসেন সাধারণ মানুষ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের