কথা রেখেছেন অভিষেক, জমির পাট্টা পেলেন ২১৪জন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝটিকা সফরের জেরে কপাল খুলল দুটি গ্রামের দুই শতাধিক পরিবারের। পেলেন জমির পাট্টা। পাবেন সরকারি পরিষবাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অভিষেক ম্যাজিকে’ যেন ঘোর কাটছে না তাঁদের। হাতে তাঁদের বসত জমির পাট্টা। তবুও তাঁরা বুঝে উঠতে পারছেন না কোথা থেকে ঠিক কী হয়ে গেল। তবে এটা তাঁরা বেশ ভাল ভাবেই বুঝতে পারছেন, এক দিনের ঝটিকা সফরেই তাঁদের জীবনটা আমূল বদলে দিয়েছেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তাঁর সেই সফরের জেরেই আজ তাঁদের হাতে হাতে ঘুরছে নিজ নিজ বসত জমির পাট্টা। তাই ঘোর এখনও কাটছে না। তাঁরা মোট ২১৪জন যারা সকলেই পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার খড়গপুর(Kharagpur)-১ ব্লকের মাতকাতপুর(Matkatpur) এবং পার্শ্ববর্তী জিনশহররের(Jinsahar) বাসিন্দা।

আরও পড়ুন মমতার দেখানো পথকেই স্বীকৃতি মোদি সরকারের, এল পুরস্কার

গত ৪ ফেব্রুয়ারি কেশপুরের জনসভায় আসার সময় হঠাৎ রুট বদলে খড়্গপুর-১ ব্লকের মাতকাতপুর গ্রামে ঢুকে পড়েন অভিষেক। কাঁসাই নদীবাঁধ লাগোয়া ছোট্ট দুটি গ্রাম জিনশহর ও মাতকাতপুর। নদীর তীরের এই দুই গ্রামে প্রায় দু’শোর কিছু বেশি পরিবারের বাস। স্বাধীনতার আগে থেকে তাঁরা এখানে বাস করেন। কিন্তু জমিটি সেচদফতরের। জমির কাগজপত্র না থাকায় নানা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন তাঁরা। তাই নিজেদের সেই সমস্যার কথা জানিয়ে অভিষেককে কাছে পেয়ে জমির পাট্টার দাবি জানান তাঁরা। গ্রামবাসীদের সেই সমস্যার কথা শুনে সঙ্গে সঙ্গে সেদিন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন অভিষেক। সেদিন সেই ঘটনা নানা সংবাদমাধ্যমের মাধ্যবে বাংলাজুড়ে ছড়িয়ে প্রতে বেশি সময় নেয়নি। কার্যত সংবাদমাধ্যমের সামনেই ওই পরিবারগুলির সমস্যার কথা পার্থবাবুকে ফোনে বলেন অভিষেক। সরকারি নিয়ম নেমে ই দুটি গ্রামের দুই শতাধিক পরিবারকে পাট্টা দেওয়ার বিষয়টি ‘অগ্রাধিকার’ দিয়ে দেখার অনুরোধ করেনও অভিষেক।   অভিষেকের সেই সফরের পর থেকেই তাই আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন ওই দুই গ্রামের বাসিন্দারা। সেই আশা বৃথা যায়নি, বরঞ্চ দ্রুত ফলপ্রদান করেছে।

আরও পড়ুন চিটফান্ড নিয়ে বড় পদক্ষেপ SEBI’র, টাকা ফেরত পাবেন বঙ্গবাসী

অভিষেকের যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রামে হাজির হন খড়গপুর-১ ব্লকের বিডিও সহ ভূমি দফতরের আধিকারিকরা। গ্রামে একটি বটগাছের নীচে টেবিল চেয়ার পেতে গ্রামবাসীর থেকে জমির পাট্টার জন্য আবেদনপত্র সংগ্রহ করেন তাঁরা। মাতকাতপুরের পাশে জিনশহরেরও বহু মানুষ একই সমস্যায় দীর্ঘদিন ধরে জর্জরিত। তাঁরাও আবেদন করেন। তারপর সেই আবেদনপত্রগুলি যাচাই করে পাট্টার কাগজ দেওয়া হয়। শুক্রবার খড়গপুর-১ বিডিও অফিস থেকে মাতকাতপুর এবং পার্শ্ববর্তী জিনশহররের ওই দুই শতাধিক পরিবারের সদস্যদের ডেকে এনে তাঁদের হাতে জমির পাট্টা তুলে দেয় জেলা প্রশাসন। পাট্টা পেয়ে ওই দুই গ্রামের বাসিন্দারা রীতিমত আপ্লুত। পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী, পুলিশ সুপার দীনেশ কুমার, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা, মন্ত্রী শিউলি সাহা, বিধায়ক জুন মালিয়া প্রমুখ। মোট ২১৪ জনের হাতে পাট্টার কাগজ তুলে দেন তাঁরা। এরমধ্যে ৮২জন মহিলা।

আরও পড়ুন রাজ্যের সঙ্গে সঙ্ঘাতের আবহে দাঁতের চিকিৎসায় সরকারি হাসপাতালে রাজ্যপাল

এই ঘটনায় রাজ্যের মন্ত্রী শিউলি সাহা জানিয়েছেন, ‘অভিষেকের সভার মাত্র ১৩দিনের মাথায় এই পাট্টা দেওয়া হল। এটা অভাবনীয়। ভারতবর্ষের অন্য কোনও রাজ্যে এধরনের ঘটনা আগে ঘটেছে বলে জানা নেই। উপকৃতরা প্রত্যেকেই শ্রমজীবী মানুষ।’ আর ঘোর না কাটা মানুষদের বক্তব্য, ‘অভিষেকবাবুকে আমাদের সমস্যার কথা জানানোর পরই আমরা বুঝেছিলাম, সমস্যার সমাধান হবেই। কিন্তু প্রশাসন এত দ্রুত পদক্ষেপ নেবে, তা কল্পনাও করতে পারিনি। আমাদের বহু বছরের সমস্যা উনি এক লহমায় সমাধান করে দিলেন।’

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?