চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মালদায় ফের নাবালিকা ধর্ষণ, গ্রেফতার ১

 নিজস্ব প্রতিবেদক: মালদায় আবারও উঠে এল নাবালিকা (Children) ধর্ষণের ঘটনা। পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয়েছে একজনকে।দুপুরে খেলার সময় সাড়ে চার বছরের নাবালিকাকে জোর করে তুলে নিয়ে এসে ধর্ষণ করে অষ্টম শ্রেণির এক ছাত্র। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মানিকপুর থানার নারায়ণপুর এলাকার ঘটনা। নাবালিকার পরিবারের অভিযোগ, ২৭ মার্চ দুপুরে বাড়ির সামনেই খেলছিল নাবালিকা। সেই সময় তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে অদূরেই এক ফাঁকা জায়গায় ধর্ষণ করে নাবালক। এরপরেই সেখান থেকে পালিয়ে আসে অভিযুক্ত। অনেকক্ষণ মেয়েকে বাড়ির সামনে দেখতে না পাওয়ায় খোঁজ শুরু করে মা। দেখতে পান, ফাঁকা জায়গায় ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে মেয়ে। বাড়িতে নিয়ে এসে কারণ জিজ্ঞাসা করলে মেয়ে সমস্ত ঘটনা খুলে জানায়। বাড়িতে স্বামী ছিলেন না তারপর লোকচক্ষুর ভয়ে এতদিন চুপ করে ছিলেন মা। অবশেষে রবিবার সকালে মানিকচক থানায় অভিযোগ করা হয় ধর্ষিতা নাবালিকার (Child) পরিবারের পক্ষ থেকে।

অভিযোগ পাওয়ার পরেই পুলিশি তৎপরতায় গ্রেফতার (Arrest) হয় অভিযুক্ত নাবালক। নির্যাতিতার মেডিক্যাল টেস্টের জন্য তাকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার চন্ডীপুরের পাশের গ্রাম উত্তর শালদহ এলাকায় উরুষ মেলা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় এক ১২ বছরের নাবালিকাকে। পাশের ফাঁকা মাঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল ওই নাবালিকা। সেখান থেকেই জোর করে বাইকে তুলে এক পরিত্যক্ত স্বাস্থ্যকেন্দ্রের ছাদে নিয়ে এসে গণধর্ষণ করা হয়। নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেলে অষ্টম শ্রেণির ওই নাবালিকা। এই ঘটনায় ওইদিন রাতেই পুলিশ (Police) দুই যুবককে গ্রেফতার করে। পলাতক আরো তিনজন। অভিযুক্তদের খোঁজে চালানো হচ্ছে জোর তল্লাশি।

 

Published by:

Share Link:

More Releted News:

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

আইএসএফ প্রার্থী আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোটমুখে উত্তপ্ত ক্যানিং

সিপিআইএম-এর পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগ, কাঠগড়ায় শাসকদল

‘ক্ষমতায় এসে SIR-এ বাদ পড়া গোর্খাদের নাম বেছে বেছে ভোটার লিস্টে তুলব,’ আশ্বাস শাহের

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ